ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

পাকিস্তানের সিনেমায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ

আকাশ বিনোদন ডেস্ক :

পাকিস্তানি হানাদারদের সঙ্গে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। আর দখলদার পাকিস্তান লজ্জাজনক পরাজয় বরণ করে।

এর আগে বাঙালিদের ওপর পৈচাশিক নির্যাতন চালায় পাকিন্তানি বাহিনী। এবার নিজেদের কুকর্ম পাকিস্তান তুলে ধরছে তাদের সিনেমায়!

আগামী ১৯ নভেম্বর পাকিস্তানে মুক্তি পাবে ‘খেল খেল ম্যায়’ নামের একটি চলচ্চিত্রটি। ৩০ অক্টোবর সিনেমাটির প্রথম টিজার প্রকাশ পায়, আর তা দেখে ধারণা করা হচ্ছে, এতে ইতিবাচকভাবে তুলে ধরা হচ্ছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে।

যা দেখে আঁচ করা যায়, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরের ইতিহাসে অন্যরকম একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে।

পাকিস্তানের বাণিজ্যিক ধারার এই সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সজল আলী ও বিলাল আব্বাস খান। সিনেমাটি নির্মাণ করেছেন পাকিস্তানের খ্যাতনামা নির্মাতা নাবীল কুরেশি। এর গল্প লিখেছেন ফিজা আলি, মীর্জা ও নাবীল কুরেশি।

পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর, ‘খেল খেল ম্যায়’-এ দুটি প্রজন্মকে দেখানো হয়। একটি প্রজন্ম যারা বাংলাদেশির বিরুদ্ধে নৃশংসতা চালিয়েছিল। এর পর পাকিস্তানে বাংলাদেশিদের নিয়ে প্রজন্মের পর প্রজন্ম মিথ্যাচার চালানো হয়েছে। বর্তমান প্রজন্ম আসল সত্যটা জানতে চায়। সিনেমাটির বেশ কিছু দৃশ্যধারণ হয়েছে ঢাকাতে। এর বেশিরভাগই ড্রোন ব্যবহার করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

পাকিস্তানের সিনেমায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ

আপডেট সময় ১০:১৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১