ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান ২৫ এপ্রিল ঢাকায় সমাবেশের ডাক দিল জামায়াত হান্নান মাসউদ, আপনি সরকারি দলে যোগ দিয়েছেন নাকি: স্পিকার ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সম্পাদক নাছির ডিআইজিসহ ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে তনু হত্যা মামলা: ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে কর জরিপের একটা বড় প্রজেক্ট নিতে চাই: এনবিআর চেয়ারম্যান গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

দেবকে দেখে হিংসা হয়, স্বীকারোক্তি অঙ্কুশের

আকাশ বিনোদন ডেস্ক : 

টলিউডের দুই জনপ্রিয় নায়ক দেব ও অঙ্কুশ। দুইজনেই নিজস্ব যোগ্যতায় জায়গা করে নিয়েছেন বানিজ্যিক ছবিতে। দর্শকদের মনেও পাকাপাকি স্থান তাদের। ছবিতে একসঙ্গে অভিনয়ও করেছেন তারা। এমনকি দেব প্রযোজিত আগামী ছবি ‘কিশমিশ’-এ অতিথি শিল্পী হিসেবে উপস্থিত থাকবেন অঙ্কুশ।

সোশ্যাল মিডিয়ায় ‘কিশমিশ’ ছবির ডাবিংয়ের ছবি দিয়ে অঙ্কুশের অকপট স্বীকারোক্তি, দেবকে দেখে হিংসা হয়। কী এমন করলেন দেব যে তাকে দেখে হিংসে হচ্ছে অঙ্কুশের! সোশ্যাল মিডিয়ায় প্রায়ই একে অপরের সঙ্গে মজা করতে দেখা যায় অঙ্কুশ ও দেবকে। নানা সময়ে দেবই মজার কমেন্ট করেন অঙ্কুশের ছবিতে। এবার দেবকে নিয়ে মজা করলেন ।

গোলন্দাজ ছবির সাফল্যের পর আপাতত আইসল্যান্ডে ছুটি কাটাচ্ছেন এই সুপারস্টার। এদিকে পায়ে চোট নিয়ে কাবু অঙ্কুশ চালিয়ে যাচ্ছেন ছবির কাজ। এমনকি দেবেরই আগামী ছবি কিশমিশ ছবির ডাবিং করছেন তিনি। ডাবিংয়ের সেই ছবি পোস্ট করে অঙ্কুশ লেখেন,’কেউ আইসল্যান্ডে মজা করছে আর কেউ কিশমিশের ডাবিং করছে।’ সঙ্গে হ্যাশট্যাগ ‘হাইট অফ জেলাসি’।

গত সপ্তাহেই আইসল্যান্ড পাড়ি দিয়েছেন দেব, সঙ্গে রয়েছেন বান্ধবী রুক্মিনী। মেরুপ্রভা দেখে কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় তার মুগ্ধতার কথা জানিয়েছিলেন অভিনেতা। একের পর এক ঘুরতে যাওয়ার ছবি দেখে বোঝাই যাচ্ছে যে বেশ মজায় ছুটি কাটাচ্ছেন তিনি। এদিকে গোড়ালিতে চোট নিয়ে বেশ অনেকদিনই গৃহবন্দি ছিলেন অঙ্কুশ। কিছুটা সুস্থ হয়েই ফিরেছেন ছবির কাজে।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী

দেবকে দেখে হিংসা হয়, স্বীকারোক্তি অঙ্কুশের

আপডেট সময় ১০:০৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১