ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘জয় বাংলা’ স্লোগান দিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়লেন বীর মুক্তিযোদ্ধা

আকাশ জাতীয় ডেস্ক: 

টাঙ্গাইলের সখীপুরে ‘জয় বাংলা’ ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন মো. আবদুল মালেক নামে এক বীর মুক্তিযোদ্ধা।

রোববার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার আমতৈল পূর্বপাড়া গ্রামে ২ নম্বর বহেড়াতৈল ইউনিয়ন পরিষদ নির্বাচনের নৌকা প্রতীকের পথসভায় সভাপতির নির্ধারিত বক্তব্য শেষে ‘জয় বাংলা’ ‘জয় বঙ্গবন্ধু’ বলেই তিনি মৃত্যুর কোলে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পথসভায় সভাপতির বক্তব্য দিচ্ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল মালেক। বক্তব্য শেষে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলেই দ্রুত বসে পড়েন এবং পাঁচ মিনিটের মধ্যে তিনি নিস্তেজ হয়ে পড়েন।

পরে সভায় উপস্থিত নেতাকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল মালেকের এমন মৃত্যুতে পরিবার, এলাকাবাসী ও মুক্তিযোদ্ধাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার (১ নভেম্বর) বিকেল ৩টায় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।

বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেকের ছেলে কাদের হাসান জানান, বাবা অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ছিলেন। আজন্ম বঙ্গবন্ধুর ভক্ত ছিলেন। বাংলা এবং বঙ্গবন্ধুর স্লোগান দিতে দিতেই তার মৃত্যু হলো।

পথসভায় উপস্থিত উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম নবু বলেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী ছিলেন। মৃত্যুর পূর্ব মুহূর্তেও তিনি যে বক্তব্য রেখে গেছেন, তা অবশ্যই আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় হয়ে থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘জয় বাংলা’ স্লোগান দিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়লেন বীর মুক্তিযোদ্ধা

আপডেট সময় ০১:২৫:৩০ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১