ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

তদন্তে গিয়ে ‘ঘনিষ্ঠতা’, বাদীর সঙ্গে গোয়ালঘরে ধরা এএসআই

আকাশ জাতীয় ডেস্ক:

মামলার তদন্ত করতে গিয়ে বাদীর সঙ্গে গোয়ালঘরে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন পুলিশের সহকারী এক উপপরিদর্শক। তার নাম তোফাজ্জল হোসেন।

গাইবান্ধার সুন্দরগঞ্জের ধর্মপুর (ছড়ারপাতা) গ্রামে পারিবারিক একটি মামলার তদন্ত করতে গিয়ে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন তিনি।

এএসআই তোফাজ্জল সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত রয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক নারী জানান, কিছুদিন আগে মামলার বাদী ওই নারীর স্বামীর সঙ্গে তার ভাইয়ের জমি নিয়ে বিরোধ দেখা দেয়। এ ঘটনায় ওই নারী থানায় তার ভাসুরের বিরুদ্ধে মামলা করেন। মামলাটির তদন্তের দায়িত্ব পান এএসআই তোফাজ্জল হোসেন। পরে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সখ্য গড়ে তোলেন তিনি।

শুক্রবার রাত ১১টার দিকে তোফাজ্জল হোসেন ছড়ারপাতা গ্রামের সৌদি প্রবাসীর বাড়িতে যান। পরে গোয়ালঘরে আপত্তিকর অবস্থায় মামলার বাদী ওই নারীর সঙ্গে জড়িয়ে পড়েন। এক প্রতিবেশী বিষয়টি দেখে স্থানীয় লোকজনকে খবর দেয়। বিষয়টি জানাজানি হলে উত্তেজিত জনতা তোফাজ্জলকে আটক করে বাড়ির উঠানের একটি আম গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রেখে পুলিশকে অবহিত করেন। পরে সুন্দরগঞ্জ থানা পুলিশ ও কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মানষ রঞ্জন বলেন, খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহিল জামান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। ঘটনার সত্যতা পাওয়া গেলে তোফাজ্জলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

তদন্তে গিয়ে ‘ঘনিষ্ঠতা’, বাদীর সঙ্গে গোয়ালঘরে ধরা এএসআই

আপডেট সময় ০৫:১১:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১