ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

সবার আগে আওয়ামী লীগের বিচার হবে : মির্জা ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সবার আগে আওয়ামী লীগের বিচার হবে বলে। দেশে বিকৃত অবস্থা বিরাজ করছে। এজন্য আওয়ামী লীগ দায়ী। তাই সবার আগে তাদেরই বিচার হবে। তারা বিকলাঙ্গ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছে। সংবিধানকে শেষ করে দিয়েছে। সংসদ, বিচার ব্যবস্থা, প্রশাসনকে দলীয়করণ করেছে। গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে- এটা তাদের চরিত্র, পুরনো অভ্যাস।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার প্রণীত ‘জাতিসত্ত্বার অন্তরালে বিষাক্ত নিঃশ্বাস’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে দলের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, তৈমুর আলম খন্দকারসহ অনেকে উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, জাতিসত্ত্বা নিয়ে বিতর্ক অনেকদিন ধরে চলছে। বাঙালি জাতি কথাটা বলায় অনেকে বাদ পড়ে যায়, যারা বাঙালি না তারা বাদ পড়ে যান। জিয়াউর রহমান প্রথম বাংলাদেশি জাতীয়তাবাদী মতাদর্শ নিয়ে আসেন। আমরা যারা রাজনীতি করি, তাদের তৈমুর আলম খন্দকারকে অনুসরণ করা উচিত। কারণ তিনি মাঠে নেমে রাজনীতি করেন।

অনুষ্ঠানের শেষ দিকে মির্জা ফখরুল জানান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে। তিনি বৃহস্পতিবার রাতে তার সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন। দ্রুতই যেন বেগম জিয়া মুক্ত হয়ে ফিরতে পারেন- এজন্য সবার কাছে দোয়া কামনা করেন বিএনপি মহাসচিব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

সবার আগে আওয়ামী লীগের বিচার হবে : মির্জা ফখরুল

আপডেট সময় ০৫:০৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১