ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী নগর ব্যবস্থাপনায় সমন্বিত ‘সিটি গভর্নমেন্ট’ কাঠামোর ওপর প্রতিমন্ত্রীর জোর ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবায় নেতৃত্বে থাকবে বাংলাদেশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিন্টু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে শিক্ষার্থীবান্ধব ৫টি উদ্যোগ নিয়েছে সরকার : মাহদী আমিন বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০ বসুন্ধরায় শিক্ষিত-সচ্ছল মানুষের বসবাস: মির্জা ফখরুল শেখ হাসিনা পরিবার ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলছে: জাতিসংঘে চীনের দূত

জিভে জল আনবে মোগলাই চিকেন মহারানি

আকাশ নিউজ ডেস্ক:

চিকেন এমন একটি খাবার যা আপনার মুড ভালো করে দেয়। কম সময়ের মধ্যে মুখরোচক খাবার হিসেবে অনেকেই চিকেনকে বেছে নেন।

কিন্তু বেশির ক্ষেত্রেই আপনার সমস্যা হয় ডিনারের জন্য চিকেন তৈরি করতে। রোজ রোজ তো আর একই ধরনের চিকেনের রেসিপি চলে না। তাই আপনার জন্য আমরা নিয়ে এসেছি একটি অন্য চিকেন কারির রেসিপি।

এই চিকেন কারির নাম মোগলাই চিকেন মহারানী। ক্রিমি টেক্সচারের এই চিকেন কারি তৈরি করাও যেমন সহজ, তেমনই খেতেও বেশ সুস্বাদু।

কীভাবে বানাবেন এই মোগলাই চিকেন মহারানি-

উপকরণ :

৫০০ গ্রাম চিকেন, ৫০ গ্রাম টকদই, ৩ চামচ ফ্রেশ ক্রিম, ১ চামচ গোটা জিরা, ১ চামচ গোটা ধনে, ১ চা চামচ মৌরি, ২ চামচ সাদা তিল, কাজুবাদাম বাটা, ১ চা চামচ কাশুরি মেথি, ১ চা চামচ লঙ্কা গুঁড়া, ২ চা চামচ ধনেপাতা কুচি, ১ চামচ আদা বাটা, ১ চামচ রসুন বাটা, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, দারুচিনি, স্বাদ মতো লবণ, ২ চামচ ঘি, ২ টো বড়ো আকারের পেঁয়াজ, ১/২ চামচ জয়ত্রি, ১ কাপ দুধ, ২ চামচ কাঁচা লঙ্কা বাটা এবং পরিমাণ মত সাদা তেল।

বানানোর পদ্ধতি :

প্রথমে একটি বাটিতে দইয়ের সঙ্গে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, লাল লঙ্কার গুঁড়ো এবং কাজু বাটা দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নিতে হবে। এরপর একটি কড়াইতে তেল গরম করুন ও তাতে এই দইয়ের মিশ্রণটা দেবেন। বেশি আঁচে একটু ভেজে দিন এবং তারপর তাতে চিকেনের টুকরো দেবেন। ৫ মিনিট বেশি আঁচে ভেজে নিন। এবার গ্যাসটা মিডিয়াম বা হালকা আঁচে রেখে দিন। তারপর তাতে দুধটা দিয়ে দিন। তার সঙ্গে দিন মৌরি, জিরে, ধনে, জয়ত্রি, এলাচ, লবঙ্গ, দারুচিনি আর পরিমাণ মতো লবণ। প্রথমে এই মসলাগুলোকে শুকনো কড়াইতে ভেজে গরম মসলা বানিয়ে নেবেন।

সব মসলা দিয়ে দেওয়া পর চিকেনটা ভালো করে কষতে থাকুন, যতক্ষণ না পর্যন্ত কড়াইতে তেল ছাড়তে শুরু করছে। কড়াইতে মিশ্রণটি তেল ছাড়তে শুরু করলে পানি দিয়ে কড়াই ঢাকা দিয়ে দিন। এবার মাংস সেদ্ধ হয়ে গেলে গ্রেভিটা মাখা মাখা করে নিন এবং ওপর দিয়ে ঘি, ফ্রেশ ক্রিম ও ধনে পাতা কুচি দিয়ে দিন। ব্যাস তৈরি আপনার মোগলাই চিকেন মহারানি। এটি এবার আপনি পরোটা বা রুটির সঙ্গে পরিবেশন করুন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী

জিভে জল আনবে মোগলাই চিকেন মহারানি

আপডেট সময় ১১:০৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১