ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্ত্রীর প্রেমিককে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

রংপুরের পীরগঞ্জে স্ত্রীর প্রেমিককে পিটিয়ে হত্যার দায়ে আমিনুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (২৭ অক্টোবর) দুপুরে রাজধানীর মালীবাগে সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মুক্তা ধর।

এর আগে, মঙ্গলবার (২৬ অক্টোবর) দিনগত রাতে সাভারের জিরানী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মুক্তা ধর জানান, রংপুরের পীরগঞ্জ এলাকার বাসিন্দা আমিনুল ইসলাম ও মমতাজ বেগমের প্রায় ৮ বছরের সংসার। তাদের একটি সাত বছরের কন্যা সন্তান রয়েছে। আমিনুল পল্লী বিদ্যুৎ অফিসের অধীনে গাছ কাটা ও অটোরিকশা চালানোর কাজ করেন। তাই সকাল থেকে গভীর রাত পর্যন্ত তাকে বাড়ির বাইরে অবস্থান করতে হয়। এ সুযোগে পীরগঞ্জ সরকারি হাইস্কুল মার্কেটের ইলেকট্রনিক্স দোকানি আনোয়ার পারভেজের সঙ্গে মমতাজ বেগমের অবৈধ সম্পর্ক গড়ে ওঠে।

তিনি জানান, গত ২ অক্টোবর রাত সাড়ে নয়টার দিকে আনোয়ার দোকান বন্ধ করে আমিনুলের বাড়িতে যান। এ সময় আমিনুল বাসায় ফিরে তার স্ত্রীর সঙ্গে পারভেজকে দেখে রেগে যান এবং খারাপ ব্যবহার করেন। অকথ্য ভাষায় গালাগালির এক পর্যায়ে লাঠি দিয়ে আনোয়ারের মাথায় আঘাত করেন। পারভেজকে রক্ষা করতে আমিনুলের স্ত্রী মমতাজ এগিয়ে গেলে তাকেও পিটিয়ে রক্তাক্ত করেন আমিনুল।

পরে ৩ অক্টোবর রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনোয়ার।

এসএসপি মুক্তা ধর জানান, এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে আমিনুল ইসলাম ও অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। চাঞ্চল্যকর এ মামলাটি তদন্তের ধারাবাহিকতায় সাভারের জিরানী এলাকা থেকে আমিনুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

স্ত্রীর প্রেমিককে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

আপডেট সময় ০৬:৩৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১