ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

হামলার ঘটনায় সংশ্লিষ্টতা প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেবো : বুলু

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, বেগমগঞ্জের বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়িঘর, মন্দির কিংবা পূজামণ্ডপে হামলার ঘটনায় আমার সংশ্লিষ্টতা বিন্দুমাত্র প্রমাণ করতে পারলে রাজনীতিই ছেড়ে দেবো। আমার ৫০ বছরের রাজনৈতিক, সামাজিক ও পারিবারিক জীবনকে হেয় প্রতিপন্ন করতেই এ ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। যারা এ ধরনের ষড়যন্ত্র করছেন, অবিলম্বে তাদের বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, একজন মুসলমান হিসেবে কোরআন শপথ করে বলছি, এ ঘটনায় বিন্দুমাত্র সংশ্লিষ্টতা থাকলে আমি রাজনীতি করবো না, দেশত্যাগ করবো। যারা এই ঘটনা ঘটিয়েছেন, তাদের দুনিয়ায় বিচার না হলেও আল্লাহর কাছে দায়ী থাকবেন। বেগমগঞ্জবাসীসহ পুরো দেশবাসীর কাছে তারা দায়ী থাকবেন।

আজ দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জে বিভিন্ন মন্দিরে হামলা ও সহিংসতার ঘটনায় গ্রেপ্তারকৃত জেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পুলিশ জানিয়েছে, জবানবন্দিতে এ ঘটনায় বরকত উল্লাহ বুলুসহ বিএনপি-জামায়াতের ১৫ নেতার সম্পৃক্ততার বিষয়ে তথ্য দিয়েছেন। এরপর বিকালে গণমাধ্যমের সঙ্গে মুঠোফোনে প্রতিক্রিয়া দেন সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু।

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, বেগমগঞ্জে হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান, মন্দির ও বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় নোয়াখালীতে প্রশাসনিকভাবে সংবাদ সম্মেলনে আমার নাম আনা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে থানায় না রেখে পুলিশ লাইনে আটকে রেখে ১৬৪ ধারায় তার জবানবন্দি নেওয়া হয়েছে। এ ঘটনার পরপরই আমি গণমাধ্যমে বক্তব্য দিয়েছি। ভারতে যখন বাবরি মসজিদ ভাঙা হয়, তখন আমি হিন্দুদের পাশে কিভাবে ছিলাম তা বেগমগঞ্জবাসী জানে। আমি বিশেষভাবে অনুরোধ করবো, ১০৫ বছর বয়সী শ্রীকৃষ্ণ মিস্টান্ন ভাণ্ডারের মালিক বাবুর সম্পত্তি দখল হয়ে যাওয়া সম্পদ কিভাবে উদ্ধার করেছি তাকে জিজ্ঞাসা করলেই পাওয়া যাবে।

বরকত উল্লাহ বুলু বলেন, রাম ঠাকুর আশ্রমের সাধারণ সম্পাদক গৌতম ঠাকুর, ইসকনের সভাপতি, লোকনাথ মন্দির বা রামমাধব মন্দিরের সভাপতিকেও আমার সম্পর্কে জিজ্ঞাসা করলে সঠিক তথ্য পাওয়া যাবে। হিন্দু ব্যবসায়ী বা তাদের সম্প্রদায়ের নেতাদের জিজ্ঞাসা করলেই আমার সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। আমি আবারও হিন্দুদের ব্যবসাপ্রতিষ্ঠান, মন্দির ও বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি।

সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু আরও বলেন, বিএনপি একটি অসাম্প্রদায়িক দল। আমরা সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি। এই সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টি করেছেন প্রয়াত রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেখতে পেলাম বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। অবিলম্বে এটা বন্ধ করতে হবে। আটক হওয়া বিএনপি নেতা-কর্মীদের ছেড়ে দিতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

হামলার ঘটনায় সংশ্লিষ্টতা প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেবো : বুলু

আপডেট সময় ০৯:২৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১