ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

আওয়ামী লীগ তো উন্নয়নের জোয়ারে ভাসছে : মির্জা আব্বাস

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আজকে চারদিকে হাহাকার, শুধু আওয়ামী লীগ ছাড়া। কারণ হচ্ছে তারা তো উন্নয়নের জোয়ারে ভাসছে। প্রতিটি দ্রব্যের দাম বাড়ছে। কিন্তু আওয়ামী লীগ এ নিয়ে কোনো কথা বলবে না। কারণ আওয়ামী লীগ কখনো অভাব দেখেনি।

সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কৃষক দলের এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, আমরা ইতিমধ্যে খেয়াল করেছি, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বহু লোক না খেয়ে থাকে। বেশকিছু ঘটনা সোশ্যাল মিডিয়ায় এসেছে। কিন্তু মিডিয়াতে আসে না। আজকে মিডিয়াকে কন্ট্রোল করা হচ্ছে। আজকে মানুষের কথা বলার অধিকার নেই। তাই অনেক কিছুই আমাদের দৃষ্টিতে আসছে না।

বিএনপির এই মুখপাত্র বলেন, সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক ঘটনাগুলো সাম্প্রদায়িক দাঙ্গা নয়, এটা হচ্ছে রাজনৈতিক চক্রান্ত। দেশের মানুষের মুখে কুলুপ এঁটে দেওয়ার জন্য এই চক্রান্ত।

তিনি আরও বলেন, আগামীতে আমরা নির্বাচিত সরকার চাই। নির্বাচিত সরকার হলেই এই দেশের অশান্তি থামবে। নির্বাচিত সরকার এ দেশের ভালো-মন্দ দেখবে। আওয়ামী লীগকে দিয়ে এ দেশের মানুষের ভাগ্য উন্নয়ন কখনোই সম্ভব নয়।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আমানউল্লাহ আমান, কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, যুগ্ম-সম্পাদক মোশারেফ হোসেন এমপি প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

আওয়ামী লীগ তো উন্নয়নের জোয়ারে ভাসছে : মির্জা আব্বাস

আপডেট সময় ১০:০৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১