ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত স্বামীর বিশেষ অঙ্গ কর্তন করে হাসপাতালে স্ত্রী সংসদে গাড়ি চাইলেন হাসনাত, জামায়াত আমির বললেন, ছোটদের ‘না’ বলতে নেই অনলাইন ভ্যাট রিটার্নে অনিয়ম পেলেই ব্যবস্থা : এনবিআর চেয়ারম্যান ৪ ঘণ্টা পর জামিন পেলেন বাচ্চাসহ কারাগারে পাঠানো সেই মহিলা লীগ নেত্রী সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আমাকে সংরক্ষিত নারী আসনের প্রস্তাব দেওয়া হয়েছিল: তাসনিম জারা ইসরায়েলের সাথে ইউরোপীয় ইউনিয়নের অংশীদারিত্ব চুক্তি স্থগিত চায় তিন দেশ ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা

‘ধুর! আমার এসব ভাববার সময় নেই’: অপু বিশ্বাস

অাকাশ বিনোদন ডেস্ক:

‘ছেলের জন্মদিনের আমন্ত্রণপত্রে যে ছবি দিয়েছেন, তাতে শাকিব খান নেই। কেন?’

‘আসলে আব্রামের সঙ্গে আমার আর শাকিবের কোনো ভালো ছবি নেই। তাই কার্ডে দিতে পারিনি।’
‘শুরু থেকে সবাই একটা ব্যাপার খেয়াল করছেন, আপনি শাকিবকে পাশ কাটিয়ে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন। এসব নিয়ে বাইরে কথা হচ্ছে।’
‘ধুর! কে কী বলল, কে কী ভাবল—আমার এসব নিয়ে ভাববার সময় নেই। জনে জনে গিয়ে আমি এক্সপ্লেইন করতে পারব না। বাদ দেন।’

চলচ্চিত্রের তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের প্রথম জন্মদিন ২৭ সেপ্টেম্বর। ছেলের জন্মদিন উপলক্ষে মা অপু বিশ্বাস আগামীকাল বুধবার সন্ধ্যায় গুলশানের এক রেস্তোরাঁয় কেক কাটার অনুষ্ঠান আয়োজন করেছেন। কিন্তু এ অনুষ্ঠানের কোনো খবর জানেন না শাকিব খান। অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে নেই শাকিবের কোনো উপস্থিতি।

শাকিব খানের একটি ঘনিষ্ঠ সূত্র প্রথম আলোকে জানিয়েছে, এ অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে শাকিবের সঙ্গে কোনো আলোচনা করেননি অপু বিশ্বাস। কিংবা তাঁর কাছ থেকে কোনো অনুমতিও নেননি। আমন্ত্রণপত্রে শাকিব খানের উপস্থিতি নেই।

তবে অপু বিশ্বাস বলেন, ‘মাস দেড়েক আগে শাকিবই একজনের মাধ্যমে আমাকে তাঁর ছেলের জন্মদিন আয়োজন করার কথা বলে। সবকিছু আমি গুছিয়ে আনি। সপ্তাহ খানেক আগে সে বলল, দোয়া আর মিলাদ মাহফিল করবে এবং গরিব-দুস্থদের খাওয়াবে। শোনার পর আমি ভাবলাম, ঠিক আছে, ও ওর মতো করুক, আমি আমার মতো করি।’

ছেলের জন্মদিনের অনুষ্ঠানে থাকার জন্য গত সপ্তাহে শাকিবের বাবা, মা আর বোনের সঙ্গে দেখা করতে যান অপু। তাঁদেরকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেন। আজ অপু বললেন, ‘আমার শ্বশুর অসুস্থ। তিনি হয়তো আসতে পারবেন না। বাকি সবার জন্য আমি অপেক্ষা করব।’

জানা গেছে, গুলশানের এক রেস্তোরাঁয় অপু বিশ্বাস ছেলে আব্রামের জন্মদিন উপলক্ষে যে কেক কাটার অনুষ্ঠান আয়োজন করেছেন, তাতে অংশ নিচ্ছেন না শাকিব খান। তবে আগামীকাল দুপুরে গুলশানের আজাদ মসজিদে ছেলের মঙ্গলের জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছেন তিনি। এরপর গরিবদের মধ্যে খাবার বিতরণ করবেন। এ আয়োজনে শাকিব খান নিজেও উপস্থিত থাকবেন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় অপু বলেন, ‘আমার ছেলেকে সবার সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দিতে চাই। এ কারণেই ওর প্রথম জন্মদিনটি স্মরণীয় করে রাখার পরিকল্পনা করেছি।’

জন্মদিনে আব্রামকে কী উপহার দিচ্ছেন? অপু বললেন, ‘একটি স্বর্ণের মুকুট উপহার দিচ্ছি। কাতার থেকে ওর জন্য শেরওয়ানি আনিয়েছি।’

চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস ২০০৮ সালে বিয়ে করেন। গত বছর ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জয়ের জন্ম হয়। কিন্তু এই সবকিছুই গোপন ছিল। এরপর গত ১০ এপ্রিল বিকেলে ছেলেকে সঙ্গে নিয়ে টিভির একটি লাইভ অনুষ্ঠানে এসে অপু বিশ্বাস প্রকাশ করেন, শাকিব খান তাঁর স্বামী, তাঁদের বিয়ে হয়েছে। আর তাঁদের একমাত্র সন্তান আব্রাম খান জয়। তখন থেকেই শাকিব খান ও অপু বিশ্বাসের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে, তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

‘জিনে ধরায়’ গৃহবধূকে শিকলবন্দি করে নির্যাতন, গ্রেফতার ১

‘ধুর! আমার এসব ভাববার সময় নেই’: অপু বিশ্বাস

আপডেট সময় ০৮:৪২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭