ঢাকা ০২:৩০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

পাকিস্তান আফগানিস্তান দখল করেছে, দাবি আমরুল্লাহ’র

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তানের ওপর তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে ‘পাকিস্তানের আফগানিস্তান দখল’ বলে অভিহিত করেছেন দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ। তালেবান ও পাকিস্তানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আফগান জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার অজ্ঞাত স্থান থেকে এক টুইটার বার্তায় এসব দাবি করেন আশরাফ গনি সরকারের সাবেক এ ভাইস প্রেসিডেন্ট।

আমরুল্লাহ সালেহ বলেন, এই সময়ে আফগানিস্তানের মূল কূটনীতি কাতারের রাজধানী দোহায় স্থানান্তরিত হয়েছে এবং আফগানিস্তানের সামরিক সিদ্ধান্তগুলো রাওয়ালপিন্ডিতে নেয়া হচ্ছে।

সালেহর মতে, এসব ঘটনার ঘনঘটায় কোয়েটার হক্কানিয়া মাদ্রাসায় প্রশিক্ষিত পাগড়িধারী সন্ত্রাসীরা আফগানিস্তানের ক্ষমতায় অধিষ্টিত হয়েছে।

আমরুল্লাহ সালেহ আরো লিখেছেন, পাকিস্তান যা গিলে ফেলেছে তার চেয়ে আফগানিস্তান অনেক বড়। পাকিস্তানের আফগানিস্তান দখলের ঘটনা গত দুই মাসে দারিদ্র, সামাজিক অস্থিরতা এবং শরিয়তের নামে নারীদের দাসত্ব ছাড়া আফগানিস্তানকে আর কিছু দিতে পারেনি।

এদিকে গত বুধবার রাশিয়ার আমন্ত্রণে ভারত, পাকিস্তান, ইরান, চীনসহ ১০টি আঞ্চলিক শক্তি তালেবানের সঙ্গে বৈঠকে মিলিত হয়। এই বৈঠকে আফগানিস্তানে মানবিক সাহায্যার্থে জাতিসংঘকে ‘দাতা সম্মেলন’ আয়োজন করতে তালেবানকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে।

বৈঠকে অন্যান্য যে দেশগুলো ছিল তারা হলো- সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কিমিনিস্তান ও উজবেকিস্তান।

চীন, ইরানসহ এই দেশগুলো যৌথভাবে জাতিসংঘকে আফগানিস্তানে মানবিক সহায়তার্থে অবিলম্বে দাতা সম্মেলন আয়োজন করার আহ্বান জানাতে সম্মতি প্রকাশ করেছে।

মস্কোতে তালেবানের সঙ্গে বৈঠকে অংশ নেওয়া দেশগুলো বলছে, যারা বিগত ২০ বছর ধরে আফগানিস্তানে ছিল অর্থাৎ যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশগুলোকে আফগানিস্তানের বোঝা বহন করা উচিত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তান আফগানিস্তান দখল করেছে, দাবি আমরুল্লাহ’র

আপডেট সময় ০৪:১২:১২ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১