ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বার্ন ইনস্টিটিউটে ই-টিকিটিং সিস্টেম চালু, থাকছে যেসব সুবিধা একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র: সার্জিও গর বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ স্বৈরাচার কোনোভাবেই যেন ফিরে আসতে না পারে: ডা. জাহিদ রাশিয়ায় তৈরি ক্যানসারের টিকা প্রথম রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে দক্ষিণ আফ্রিকায় বরিশালের আসাদুজ্জামানের মৃত্যু ধর্ম-বর্ণ বিবেচনায় কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর প্রেস সচিব ফিটনেসবিহীন যানবাহন বন্ধের হুঁশিয়ারি ডিএনসিসি প্রশাসকের উন্নয়নকাজের জন্য ৬ মাসের আলটিমেটাম প্রতিমন্ত্রী হাবিবের

‘ব্যর্থতা আড়াল করতেই সাম্প্রদায়িক হানাহানি’

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সুস্পষ্ট বাংলাদেশের যত সাম্প্রদায়িক হানাহানি হয়েছে তার সঙ্গে আওয়ামী লীগ সরকার জড়িত। তাদের ব্যর্থতা এতই বেশি যে সেই ব্যর্থতা আড়াল করার জন্যই তারা এই কাজগুলো করছে।

’শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন থানার পদবঞ্চিত নেতাকর্মীদের আয়োজনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দুস্থদের মধ্যে বস্ত্র ও খাবার বিতরণকালে তিনি একথা বলেন।

রিজভী বলেন, সাম্প্রদায়িক হামলার ঘটনা এখন ধীরে ধীরে গর্তের মধ্য থেকে বিষাক্ত সাপের মতো বেরিয়ে আসছে। হাজীগঞ্জে যাদের সংঘাত করতে দেখা গেছে তারা সবাই ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্র লীগের নেতাকর্মী। এগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য দৃষ্টি অন্যদিকে নেওয়ার চেষ্টা করছে সরকার। এখন বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দিচ্ছেন কিন্তু বিএনপি নেতাকর্মীরা কি ওই স্পটে ছিলেন? বিএনপি নেতাকর্মীদের কি কেউ দেখেছেন? তাহলে তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছেন কেন? যুবদল ছাত্রদল নেতাদের গ্রেফতার করছেন কেন? আপনাদের সোনার ছেলেরা তারা এই সংঘাতের সঙ্গে জড়িত এটা গণমাধ্যমে প্রকাশ হচ্ছে।

রিজভী আরও বলেন, ‘যুগ যুগ ধরে সমাজে শান্তি বিরাজমান। বিশেষ করে সাম্প্রদায়িক জনগোষ্ঠীর মধ্যে। এই শান্তি কারা নষ্ট করছেন? কারা বিঘ্ন ঘটাচ্ছেন? এটা তো হওয়ার কথা ছিল না। জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার আমলে তো সাম্প্রদায়িক দাঙ্গার কথা শুনিনি? কিন্তু শেখ হাসিনার আমলে সাম্প্রদায়িক দাঙ্গার কথা শুনতে হচ্ছে। তাহলে নিশ্চয়ই এখানে কোনো উদ্দেশ্য রয়েছে। তারাই সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করে বলছে দমন করছে। ’

এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, যুবদল নেতা খন্দকার এনামুল হক এনাম, স্বেচ্ছাসেবক দলের নেতা নাসির উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

বার্ন ইনস্টিটিউটে ই-টিকিটিং সিস্টেম চালু, থাকছে যেসব সুবিধা

‘ব্যর্থতা আড়াল করতেই সাম্প্রদায়িক হানাহানি’

আপডেট সময় ০৬:২৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১