ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

‘আ.লীগের নেতাকর্মীরাই সন্ত্রাস রুখে দিয়েছে’

আকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম বলেছেন, উগ্র সাম্প্রদায়িক শক্তি রাজনৈতিক ফায়দা লুটতে দেশের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। গুজব রটানো ধর্মীয় উস্কানি ছড়ানো বিএনপি জামাতের ষড়যন্ত্রের রাজনীতি আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করেছে।

তিনি বলেন, তারা হিন্দু সম্প্রদায়ের জানমাল রক্ষায় সবার আগে ভূমিকা রেখেছে।

শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে শহরের বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান মিলনায়তনে মাগুরা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তোব্যে তিনি এসব কথা বলেন।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সি রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আমিরুল আলম মিলন, পারভীন জাহান কল্পনা, এ্যাড. গ্লোরিয়া সরকার ঝর্ণা, এ্যাড. সাইফুজ্জামান শিখর, এ্যাড.ড. শ্রী বীরেন শিকদারসহ অন্যান্যরা।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডুর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের জেলা, উপজেলা, ইউনিয়ন ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

‘আ.লীগের নেতাকর্মীরাই সন্ত্রাস রুখে দিয়েছে’

আপডেট সময় ০৬:২০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১