ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বাংলাদেশিকে ঘুষি মারার অপরাধে মালয়শিয়ান অভিনেতাকে জরিমানা

অাকাশ বিনোদন ডেস্ক:
কুয়ালালামপুরের একটি গল্ফক্লাবে বাংলাদেশি নাগরিক গাউস আলীকে ঘুষি মারার অপরাধে দেশটির জনপ্রিয় অভিনেতা শাহরনাজ আহমেদকে ১২০০ রিঙ্গিত জরিমানা করা হয়েছে। অবশ্য ৩২ বছর বয়সী ওই তারকা নিজে অপরাধে স্বীকার করে আহতের কাছে ক্ষমা চাওয়ায় শাস্তি কম হয়েছে বলে দেশটির গণমাধ্যমসূত্রে জানা গেছে।
জানা গেছে, গত ২২ জুলাই স্থানীয় সময় বিকেল সাড়ে ৫ টার দিকে গল্ফ ক্লাবের লেভেল-১ এই ঘটনা ঘটে। আহত গাউস আলী কুয়ালামপুরের গল্ফ ও কান্ট্রি ক্লাবের একজন কর্মচারী।
শাহরনাজকে পেনাল কোডের ৩২৩ ধারায় অভিযুক্ত করা হয়, যে ধারায় অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ১ বছরের কারাদণ্ড বা সবোর্চ্চ ২০০০ রিঙ্গিত জরিমানা অথবা উভয় দণ্ড দেয়ার বিধান রয়েছে।
শাহরনাজের আইনজীবি জুলকিফ্লি আওয়াঙ ম্যাজিস্ট্রেট কোর্টের কাছে মার্জনা প্রার্থনা করেন যেহেতু তার মক্কেল ঘটনাটি নিয়ে অনুতপ্ত ছিল।
অন্যদিকে ডেপুটি পাবলিক প্রসিকিউটর নূর ফারহ আদিলাহ নুরুদিন অভিযুক্তর জন্য শিক্ষা হিসেবে কোর্টের কাছে শাস্তি প্রার্থনা করেন।
ম্যাজিস্ট্রেট মাহিউদিন মোহমাদ সোম ১২০০ রিঙ্গিত জরিমানা করেন। জরিমানা প্রদানে ব্যর্থ হলে দুইমাসের বিনাশ্রম কারদণ্ডের আদেশও দেন।
উল্লেখ্য, জুভানা চলচ্চিত্রে ‘লান তোদাক’ চরিত্রের জন্য শাহরনাজ জনপ্রিয়। নিউ স্ট্রেইট টাইমস।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

বাংলাদেশিকে ঘুষি মারার অপরাধে মালয়শিয়ান অভিনেতাকে জরিমানা

আপডেট সময় ০১:৪৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭