ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘ক’ ইউনিটের ফল প্রকাশ

আকাশ জাতীয় ডেস্ক:

গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত হওয়া গুচ্ছভুক্ত ২০টি সাধারণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

বুধবার (২০ অক্টোবর) বিকেল ৫ টার পর গুচ্ছ ভর্তির ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।

গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বাংলানিউজকে বলেন, বিজ্ঞান অনুষদভুক্ত ‘ ক‘ ইউনিটের ও এমআর শিট দেখার কাজ শেষ করে ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার সকালে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকের মাধ্যমে ফলাফলের অনুমোদন দেওয়া হয়েছে। ওয়েবসাইটে ফলাফল আপলোড হতে সময় লাগাতে বিকেল ৫টায় ফলাফল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ মার্ক ৯৫। তবে অধিকাংশ শিক্ষার্থীর মার্ক ৫০ এর নিচে। যেহেতু গড় নাম্বার দেখে ভর্তির সুযোগ কম সেহেতু ভর্তির ক্ষেত্রে ইন্ডিভিজ্যুয়াল সাবজেক্টের মার্ক কাউন্ট করবে বিশ্ববিদ্যালয়গুলো।

ওএমআর শিট বাতিলের বিষয়ে অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, খুবই অল্প সংখ্যক (২৪ জন) শিক্ষার্থীর ওএমআর বাতিল হয়েছে। এক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে কর্তৃপক্ষ। কেবলমাত্র যাদের সমস্যা কোনোভাবেই সমাধান করা যায়নি কেবল তাদের ওএমআর বাতিল বলে গন্য হয়েছে।

এর আগে গত ১৭ অক্টোবর সারাদেশে ২৬টি কেন্দ্রে একযোগে গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১২ হাজার ৪৯১টি আসনের বিপরীতে মোট ১ লাখ ৩১ হাজার ৯০৫ জন পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘ক’ ইউনিটের ফল প্রকাশ

আপডেট সময় ০৬:৪৩:২৯ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১