ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

ওবায়দুল কাদের প্রতারক-বিশ্বাসঘাতক

আকাশ জাতীয় ডেস্ক:

লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে মিথ্যুক, প্রতারক ও বিশ্বাসঘাতক বলে মন্তব্য করেছেন তার ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

তিনি বলেছেন, ওবায়দুল কাদের কোনো নেতা নন, নেতার চরিত্র তার নেই। তিনি তার স্ত্রীর কথায় চলেন।

বুধবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বসুরহাট পৌরসভা হলরুমে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কাদের মির্জা বলেন, আজকে এ কোম্পানীগঞ্জে যে ষড়যন্ত্র, চক্রান্ত চলছে, এটা দুঃখজনক। যারা মানবতার জন্য অন্যায়ের বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে কথা বলছে, তাদের কারাগারে নিয়ে মুজাক্কির হত্যা মামলার সঙ্গে জড়িত করছে।

তার অনুসারী বাদলের কাছে ডিবির পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজ সাড়ে ৩ লাখ টাকা চেয়েছে বলে অভিযোগ করেন কাদের মির্জা। তিনি বলেন, আর তার প্রতিপক্ষের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে ছেড়ে দিচ্ছে। এটা কি চলতে দেওয়া যায়। এটার জন্য দায়ী ওবায়দুল কাদের। আমাকে বলেছে, সব জামিন আমি করাবো। মিথ্যুক, প্রতারক, বিশ্বাসঘাতক, তিনি কোনো নেতা নন, নেতার চরিত্র তার নেই।

তিনি আরও বলেন, নোয়াখালীর চৌমুহনীতে একজন জ্যান্ত মানুষকে মৃত্যুবরণ করতে হয়েছে। অনেকে এখনও হাসপাতালের বেডে। অনেকের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, মন্দির জ্বালিয়ে দিয়েছে, দোকানপাট লুট করেছে। এখানকার এসপিকে সরানো হয় নাই। অথচ বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক এসপিকে সরানো হয়েছে। এই এসপি কি জন্য রাখছে? আমাদের ওপর অত্যাচার, জুলুম করার জন্য ওবায়দুল কাদের রাখছে। তবে আজকে আমি ভীত নই।

এ সময় উপস্থিত অনুসারীদের মহানবী হজরত মোহাম্মদ (স.)-এর পদাঙ্ক অনুসরণ করে জীবনের প্রতিটি স্তরে মহানবীর আর্দশ লালন-পালন করার আহ্বান জানান কাদের মির্জা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

ওবায়দুল কাদের প্রতারক-বিশ্বাসঘাতক

আপডেট সময় ০৬:৩৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১