ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

উস্কানিতে ভারতের মুসলমানদের জীবনও বিপন্ন হচ্ছে: কাদের

আকাশ জাতীয় ডেস্ক:

দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়িঘরে হামলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে উস্কানি দেওয়া হচ্ছে, তাতে ভারতের একটা বড় অংশে মুসলমানদের জীবনও বিপন্ন হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্প্রীতি সমাবেশে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দুর্গাপূজা ঘিরে কুমিল্লায় যে তাণ্ডবের সূচনা হয়েছিল, তা নোয়াখালীর বেগমগঞ্জ, চাঁদপুরের হাজিগঞ্জ, হাতিয়ার বুড়িরচরসহ চট্টগ্রাম হয়ে ছড়িয়ে পড়েছে বিভিন্ন স্থানে। সর্বশেষ রংপুরের পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা চালানো হয়েছে। কয়েকটি জেলে পরিবারের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। মন্দিরে হামলা, প্রতিমা ভাংচুর, অগ্নিসংযোগ, হিন্দুদের বাড়িঘরে হামলা হচ্ছে। ঠিক ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতা গ্রহণের পর হিন্দুদেরকে যে নির্যাতন চালিয়েছিল তারই পুনরাবৃত্তি ঘটছে।

তিনি বলেন, শেখ হাসিনা সরকারের আমলে প্রত্যেকটি দুর্গাপূজা ৩০-৩৫ হাজার মন্ডপে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। অথচ গেল গেল বলে এবারই শান্তি বিনষ্ট করা হয়েছে। প্রতিমা ভাংচুর, প্রতিমায় আগুন, মন্দিরে আগুন, হিন্দুদের বাড়িঘরে আজকে হামলা চালানো হচ্ছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ রাজপথ ছাড়েনি। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, অপশক্তির বিরুদ্ধে শেখ হাসিনার নির্দেশে আজ সারা বাংলাদেশে সম্প্রীতি সমাবেশ হচ্ছে, শান্তিপূর্ণ শোভাযাত্রা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

উস্কানিতে ভারতের মুসলমানদের জীবনও বিপন্ন হচ্ছে: কাদের

আপডেট সময় ০১:৩৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১