ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

গয়েশ্বরের নেতৃত্বে ক্ষতিগ্রস্ত পূজামণ্ডপ পরিদর্শন করবে বিএনপি টিম

আকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লায় একটি মণ্ডপে পবিত্র কোরআন রাখাকে কেন্দ্র করে দুর্গাপূজার আগে-পরে দেশের কয়েকটি পূজামণ্ডপে জায়গায় হামলার ঘটনা ঘটেছে। যেসব এলাকার পূজামণ্ডপে হামলা চালানো হয়েছে সেগুলো পরিদর্শনে যাবে বিএনপি।

দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে পরিদর্শনের জন্য একটি কমিটিও গঠন করেছে বিএনপি। সোমবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

রবিবার অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয় জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্ষতিগ্রস্তদের সঙ্গে সহমর্মিতা প্রকাশের জন্য জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে ঘটনাগুলোর তদন্ত করতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের নেতৃত্বে আরও একটি কমিটি গঠন করা হয়। কমিটি দুটি দ্রুত এলাকাগুলো সফর করে কেন্দ্রে প্রতিবেদন দাখিল করবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ফখরুল বলেন, ইন্টারনেটসহ ডিজিটাল সব মাধ্যম নিয়ন্ত্রণ করে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সরকার ক্ষমতার অপপ্রয়োগ চালাচ্ছে।

স্থায়ী কমিটির বৈঠকের কথা তুলে ধরে তিনি বলেন, ‘সভায় জনগণের মৌলিক অধিকার, স্বাধীন মত প্রকাশের অধিকার, সংবাদ মাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার আহ্বান জানানো হয়। এই বিষয়ে পরবর্তী সময়ে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

গয়েশ্বরের নেতৃত্বে ক্ষতিগ্রস্ত পূজামণ্ডপ পরিদর্শন করবে বিএনপি টিম

আপডেট সময় ০৬:৪৪:২৪ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১