ঢাকা ০২:২২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর আনোয়ার ইব্রাহিমের দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী পানি সংকটে ভারত-পাকিস্তান উত্তেজনা, যুদ্ধের ইঙ্গিত খাজা আসিফের ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৩, আহত ৫ শেষ হলো যুক্তরাষ্ট্র-ইরান প্রথম ধাপের আলোচনা, গুরুত্বপূর্ণ অগ্রগতি নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম সাবেক এমপি আনার হত্যা মামলার আসামি শিমুলের জামিন স্থগিত আমি যে সময় জেলখানায়, হানজালা সে সময় বিড়াল হয়ে বসে থাকত ফ্যাসিস্ট স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়: রাশেদ

যুবরাজ সিং গ্রেফতার

আকাশ স্পোর্টস ডেস্ক:

মরুর দেশ ওমানে যখন পর্দা উঠল ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের, ভারতে তখন গ্রেফতার হলেন ক্রিকেটের এই ক্ষুদে সংস্করণের বিশ্বকাপজয়ী তারকা যুবরাজ সিং।

এক বছর আগে করা বৈষম্যমূলক মন্তব্যের অভিযোগে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম।

পরে অবশ্য অন্তর্বর্তীকালীন জামিনে ছাড়া পান ২০১১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী নায়ক।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, যুবরাজকে গ্রেফতার করে হরিয়ানা প্রদেশের হিসার জেতার হানসি পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। পুলিশ সুপার নীতিকা গেহলট এ তথ্য নিশ্চিত করেন।

গণমাধ্যমকে তিনি বলেন, পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের নির্দেশে তদন্তকারী অফিসার ডেপুটি পুলিশ সুপারের বিনোদ শংকরের কাছে আসেন যুবরাজ। তদন্তে যোগ দেন। তাকে সেখানে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তিনি জামিন নেন।

সূত্র জানায়, প্রায় এক বছর আগে সামাজিক যোগযোগমাধ্যমে একটি নাচের ভিডিও পোস্ট করেছিলেন ভারতের জাতীয় দলের স্পিনার যুজবেন্দ্র চাহাল। সেটিকে ওপেনার রোহিত শর্মার সঙ্গে এক সাক্ষাৎকারে মজার ছলে বৈষম্যমূলক মন্তব্য করেন যুবরাজ। যুবরাজের এমন মন্তব্য সেই সময় ভালোভাবে নেয়নি ভারতীয়দের অনেকেই। তাকে গ্রেফতারের দাবি ওঠে নেটমাধ্যমে।

সেই সময় ঝাঁসি শহরে যুবরাজের নামে থানায় অভিযোগও করা হয়।

এমন পরিস্থিতিতে যুজবেন্দ্র ও ভারতীয়দের কাছে করজোড়ে ক্ষমা চান যুবরাজ। তিনি দাবি করেন, তার বক্তব্যের ভুল অর্থ প্রচার করা হয়েছে।

টুইটে এ অলরাউন্ডার লিখেছিলেন, ‘আমি কখনও কোনো জাতি, বর্ণ, ধর্ম অথবা লিঙ্গের বৈষম্যে বিশ্বাস করিনি। সারাজীবন মানুষের জন্য কাজ করেছি। আমি মানুষকে মর্যাদা দেওয়ায় বিশ্বাস করি। মানুষ একে অপরকে নিঃস্বার্থভাবে সম্মান করুক, এটাই চেয়ে এসেছি। বন্ধুদের কথা বলার সময় আমার একটি কথার অন্য অর্থ করা হয়েছে, যেটা অনভিপ্রেত। ভারতের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি যদি কারও ভাবাবেগে আঘাত করে থাকি, তার জন্য ক্ষমা চাইছি। আমি ভারতকে ভালোবাসি আর ভারতবাসী সবসময় আমার অন্তরে থাকে।’

প্রসঙ্গত ২০০০ সালে ভারতের হয়ে প্রথম ব্যাট হাতে নামেন যুবরাজ সিং। ২০০৭ ও ২০১১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের সদস্য ছিলেন এই বাঁহাতি ব্যাটার। দুটি প্রতিযোগিতার সেরা ক্রিকেটার ছিলেন তিনি।

ভারতের হয়ে ৪০টি টেস্ট, ৩০৪টি একদিনের এবং ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন যুবরাজ। ১৭টি সেঞ্চুরি হাঁকিয়েছেন ক্যারিয়ারে। টেস্টে তার সংগ্রহ ১৯০০ রান।

তবে একদিনের ক্রিকেটে নজরকাড়া সব পারফরম্যান্স রয়েছে যুবরাজের। ওয়ানডে ফরম্যাটে এ অলরাউন্ডারের সংগ্রহ ৮৭০১ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে ১১৭৭ রান করা যুবরাজ অবসর নেন ২০১৯ সালে।

বল হাতেও দুর্দান্ত ছিলেন যুবরাজ। আন্তর্জাতিক ক্রিকেটে ১৪৮ উইকেট শিকারি স্পিনার তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

যুবরাজ সিং গ্রেফতার

আপডেট সময় ১২:১৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১