ঢাকা ০৬:০২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

কোনো ধর্মীয় সম্প্রদায়ের ওপর হামলা বরদাস্ত করা হবে না: কাদের

আকাশ জাতীয় ডেস্ক: 

চট্টগ্রাম, নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মন্দির, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা যখন তাদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপন করছে তখন এ দেশের চিহ্নিত সাম্প্রদায়িক গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব সৃষ্টি ও মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

‘বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে কোনো ধর্মীয় সম্প্রদায়ের ওপর যেকোনো প্রকার হামলা বরদাস্ত করা হবে না।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যেকোনো মূল্যে অসাম্প্রদায়িক নীতির সুরক্ষা দিতে বদ্ধপরিকর বলে জানান ওবায়দুল কাদের।

বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ সব ধর্মান্ধ, সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী শক্তির পৃষ্ঠপোষক বিএনপি-জামায়াত অশুভ জোটকে প্রতিরোধ করার জন্য দেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল সব মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

কোনো ধর্মীয় সম্প্রদায়ের ওপর হামলা বরদাস্ত করা হবে না: কাদের

আপডেট সময় ১২:০৮:০৮ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১