ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু:সংসদে অর্থমন্ত্রী সাংবাদিক পেটানো ৪ নেতাকর্মীকে বহিষ্কার করল জামায়াত খাগড়াছড়িতে পৃথক গোলাগুলিতে ইউপিডিএফের দুই সদস্য নিহত নিষিদ্ধ সংগঠনকে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না, প্রতিহত করা হবে: নবীউল্লাহ নবী একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া বাজেট প্রণয়ন করেন আমলারা, এমপিদের ভূমিকা গলাবাজি: জামায়াত এমপি ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’:স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশের গুণী মানুষদের যথাযথ সম্মান দেওয়ার আহ্বান মঈন খানের মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারালেন আইনজীবী

বাংলাদেশের কাছে হেরেই ২০২২ বিশ্বকাপ?

আকাশ স্পোর্টস ডেস্ক:

ফুটবলে কাতারকে হারিয়েছে বাংলাদেশ! হোক না অনূর্ধ্ব-১৬ পর্যায়ে, প্রতিপক্ষ কাতার তো! পেট্রো-ডলারের ঝনঝনানি যে দেশের ফুটবলের সর্বত্র। জাপান-কোরিয়া-ইরানের মতো না হলেও এশীয় ফুটবলে যে দেশের অবস্থানটা ওপরের দিকেই। সবচেয়ে বড় কথা যে দেশটি ২০২২ সালে স্বাগতিক হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের।
ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখন ১৯৬। কাতার ৮৫। নিজেদের চেয়ে ১১১ ধাপ এগিয়ে থাকা এই দলটির বিপক্ষে জিতেও বাংলাদেশ যেন পুরোপুরি তৃপ্ত নয়। পুরো ম্যাচে কাতারের ওপর আধিপত্য বিস্তার করে খেলেও ২-০ স্কোরলাইনটা কমই মনে হচ্ছে মোস্তফা আনোয়ার পারভেজের শিষ্যদের কাছে। আফসোস তো হচ্ছেই, আর একটা গোল বেশি হলেই যে এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের চূড়ান্ত পর্বে নাম লেখাতে পারত বাংলাদেশ।

চূড়ান্ত পর্বে নাম লেখাতে পারলে একটা বিষয় অন্তত নিশ্চিত হতো ফাহিম-দীপকদের। দলটির খেলোয়াড়েরা সুযোগ পেত দীর্ঘমেয়াদি প্রশিক্ষণে। অন্তত ২০১৮ পর্যন্ত তো এই অনুশীলন চলতই। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে মতিগতি, তাতে কাতার থেকে ফেরার পর অসম্ভব প্রতিভাবান এই দলটিকে তারা একসঙ্গে রাখবে কি না, সেটি নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে ইতিমধ্যেই। প্রতিভা নষ্ট করে ফেলতে এ দেশের ফুটবল প্রশাসকদের যে জুড়ি মেলা ভার।

অনূর্ধ্ব-১৬ দলের আফসোসটা ঠিক এই জায়গাতেই। কাতারের যে দলটিকে বাংলাদেশ কাল হারাল, সে দলটিকে কাতার ফুটবল ফেডারেশন নাকি তৈরিই করছে ২০২২ বিশ্বকাপকে সামনে রেখে। স্বাগতিক হওয়ার সুবাদে কাতার যে খেলার সুযোগ পাচ্ছে সে বিশ্বকাপে। একবার ভাবুন তো, কাতারকে হারানো বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের সামনে যেখানে ‘ভবিষ্যৎ কর্মপরিকল্পনা’ বলতে কিছুই নেই, সেখানে কাতারের এই খেলোয়াড়েরাই স্বপ্ন দেখে বিশ্বকাপ খেলার। এসব দেখে-শুনে আফসোস তো হতেই পারে।

সারা পৃথিবীর ফুটবল দাঁড়িয়েই আছে যুব পরিকল্পনা দিয়ে। কাতারও এর ব্যতিক্রম নয়। ২০২২ সালের মধ্যে একটি শক্তিশালী জাতীয় দল গড়তে বয়সভিত্তিক বিভিন্ন দলকে নিয়ে তারা করেছে দীর্ঘমেয়াদি পরিকল্পনা। যুব ফুটবলকে রীতিমতো ঢেলে সাজিয়েছে তারা। বাংলাদেশের কাছে হারা দলটি সে পরিকল্পনার অংশই। এএফসি বাছাইপর্বের আগে কাতার যেখানে ইউরোপীয় দলগুলোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছে, সেখানে বাংলাদেশের ঝুলিতে ছিল জুলাইয়ে নেপালের মাটিতে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের অভিজ্ঞতা।

বাংলাদেশের দুটি যুব দলের (অনূর্ধ্ব-১৬ ও ১৮) গত কয়েক দিনের পারফরম্যান্সে একটা জিনিস কিন্তু প্রমাণ হয়েই গেছে—এ দেশের ফুটবলে প্রতিভার অভাব নেই। প্রয়োজন কেবল সুষ্ঠু পরিকল্পনা আর প্রতিভার পরিচর্যা। কাতারে অনূর্ধ্ব-১৬ দলের সঙ্গে ‘কর্মকর্তার আধিক্য’ নিয়ে সমালোচনা কম হয়নি। এই ‘কর্মকর্তা’রা দেশে এসে এই দলটিকে ধরে রাখার ব্যাপারে বাফুফেকে কী পরামর্শ দেন, দেখার বিষয় সেটিই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু:সংসদে অর্থমন্ত্রী

বাংলাদেশের কাছে হেরেই ২০২২ বিশ্বকাপ?

আপডেট সময় ১২:০৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭