ঢাকা ০৬:০২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাসদের বিক্ষোভ

আকাশ জাতীয় ডেস্ক:

চাল, ডাল, লবণ, তেল, চিনি, ডিম, পোল্ট্রি মুরগিসহ সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।

বুধবার দুপুরে রাজধানীর জিপিও এলাকায় জাসদের ঢাকা মহানগর সমন্বয় কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়েছে।

বিক্ষোভে বক্তারা বলেন, ‘চাল, ডাল, তেল, লবণ, পেয়াজ, পোল্ট্রি মুরগি, ডিমের অস্বাভাবিক ও অযৌক্তিক মূল্যবৃদ্ধিতে নিম্ন আয়ের মানুষের জীবনে নাভিশ্বাস ওঠেছে। বাজার সিন্ডিকেটের কারসাজির কারণেই নিত্যপণ্যের বাজার আজ নিয়ন্ত্রণহীন।

জাসদের নেতারা মনে করছেন, বাজার সিন্ডিকেটের দাপট দেখে মনে হয় সরকার ও প্রশাসন বাজার সিন্ডিকেটের কাছে অসহায়।

ঢাকা মহানগর জাসদের যুগ্ম সমন্বয়ক ও জাসদ সহ-সভাপতি নুরুল আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিল পূর্ব মানববন্ধনে বক্তব্য রাখেন ‑ জাসদ ঢাকা মহানগরের সমন্বয়ক ও জাসদ সহ-সভাপতি মীর হোসাইন আক্তার, ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও জাসদ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত রায়হান, মো. মোহসীন, জাসদ যুগ্ম সাধারণ ও জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান, রোকন, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ সভাপতি সাইফুজ্জামান বাদশা, বাংলাদেশ ছাত্রলীগ(হা-ন) সভাপতি আহসান হাবিব শামীম প্রমুখ। সভা পরিচালনা করেন জাসদের কোষাধ্যক্ষ মনির হোসেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাসদের বিক্ষোভ

আপডেট সময় ০৫:৩৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১