ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিসিবি’র নির্বাচন শুরু, চলবে বিকাল পাঁচটা পর্যন্ত

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের ভাগ্য এবং ভবিষ্যৎ নির্ধারিত হতে যাচ্ছে আজ। ‘পরিচালনা পর্ষদ’ নির্বাচনে ইতোমধ্যে শুরু হয়েছে ভোটগ্রহণ। বুধবার সকাল ১০টা থেকে শুরু হওয়া কার্যক্রম চলবে বিকাল ৫টা পর্যন্ত। পরে আজই বেসরকারীভাবে ঘোষণা করা হবে ফলাফল। চূড়ান্ত ফলাফল নির্ধারণ হবে আগামীকাল বৃহস্পতিবার।

এবারে নির্বাচনে ২৩ পরিচালক পদে লড়বেন ৩১ জন। যদিও সাত পরিচালক এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ক্লাব ক্যাটাগরিতেই যা একটু লড়াইয়ের আভাস রয়েছে। সবচেয়ে বেশি ১২ পরিচালক নির্বাচিত হন ক্লাব ক্যাটাগরি থেকে, যে পদের জন্য এবার লড়বেন ১৬ কাউন্সিলর। এদিকে বিসিবি সভাপতি হিসেবে যে নাজমুল হাসান পাপন তৃতীয়বারের মতো নির্বাচিত হতে যাচ্ছে, তা অনেকটা অনুমেয়!

নির্বাচন পরিচালনার জন্য চলতি মাসের শুরুর দিকে পাঁচ সদস্যের কমিশন গঠন করেছিল টাইগারদের বোর্ড। নির্বাচনে প্রধান কমিশনার হিসেবে দায়িত্বে রয়েছেন এম ফরহাদ হুসাইন।

নির্বাচনের জন্য এবার ১৭১ জনের কাউন্সিল চূড়ান্ত করা হয়েছে। ক্যাটাগরি-১ (বিভাগ ও জেলা) থেকে ১০ জন পরিচালক, ক্যাটাগরি-২ (ডিভিশন ঢাকা লিগ ক্লাব) থেকে ১২ জন পরিচালক এবং ক্যাটাগরি-৩ থেকে একজন পরিচালক নির্বাচন করবেন। ক্যাটাগরি-১ থেকে মোট আটজন পরিচালক ইতোমধ্যে বিনা প্রতিন্দ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।

এদিকে গতকাল রাতে নির্বাচন থেকে নিজেকে সরিয়ে রেখেছেন সদ্য সাবেক বিসিবির পরিচালক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু। এর আগে আশফাকুল টিটুর আগে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন খালিদ হাসান। কিন্তু দুজনের কেউই নাম প্রত্যাহারের জন্য যে সময় দেওয়া হয়েছিল ওই সময়ের মধ্যে করেনি। তাই নিয়ম মেনেই নির্বাচন হবে ঢাকা বিভাগে। ব্যালট পেপারও তৈরি করা হয়েছে। তবে নাইমুর রহমান দুর্জয় আর নারায়ণগঞ্জের তানভির আহমেদ টিটুর বিজয় সুনিশ্চিত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিসিবি’র নির্বাচন শুরু, চলবে বিকাল পাঁচটা পর্যন্ত

আপডেট সময় ১২:১৫:৪২ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১