ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বড় পর্দার ‘বাহুবলী টু’ পূজায় ছোট পর্দায়

অাকাশ বিনোদন ডেস্ক:

‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গত ২৮ এপ্রিল। ২৫০ কোটি রুপি বাজেটের ছবি এ পর্যন্ত আয় করেছে ১ হাজার ৭২৫ কোটি রুপি। দেশ আর দেশের বাইরে এই আয় অব্যাহত আছে এখনো। কিন্তু এবার দুর্গাপূজা উপলক্ষে ছবিটি সব দর্শকের জন্য উপহার হিসেবে দিচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান অর্ক মিডিয়া ওয়ার্কস। এবার ছবিটি দর্শক দেখতে পাবেন ছোট পর্দায়। জানা গেছে, আগামী ৮ অক্টোবর বাংলাদেশর সময় বেলা দেড়টায় ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’ ছবিটি দেখানো হবে সনি ম্যাক্স চ্যানেলে। এরই মধ্যে ছবির প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গ আলোচনা চূড়ান্ত করেছে সনি ম্যাক্স চ্যানেলের কর্তৃপক্ষ।

এস এস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’ ছবিটি মুক্তির আগেই স্যাটেলাইট স্বত্ব বিক্রি করেছে রেকর্ড পরিমাণ মূল্যে। গত বছর অক্টোবর মাসে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন এই ছবির স্বত্ব কিনেছে ৫১ কোটি রুপিতে।

এবারই প্রথম ছোট পর্দায় দেখানো হবে ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’। এই উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছবির দুই অভিনয়শিল্পী প্রভাস ও রানা ডুজ্ঞুবতি আর পরিচালক এস এস রাজামৌলি।

আগেই জানানো হয়েছে, ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’ ছবির ক্লাইম্যাক্সের জন্য খরচ হয়েছে ৩০ কোটি রুপি। যুদ্ধের দৃশ্যগুলোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সিনেমার ক্লাইম্যাক্সের দৈর্ঘ্য ৩০ মিনিট। পুরোটাই স্টান্টে ভরা। এই ছবির জন্য ব্রিটেন থেকে স্টান্ট ক্রু আনা হয়। এই দল ‘এক্স ম্যান’ সিনেমায় কাজ করেছে। এ ছাড়া ‘থ্রি হান্ড্রেড’ আর ‘ট্রয়’-এর মতো সিনেমার স্টান্টের দায়িত্বে ছিল এই দল। ইন্ডিয়ান এক্সপ্রেস

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বড় পর্দার ‘বাহুবলী টু’ পূজায় ছোট পর্দায়

আপডেট সময় ১১:৪২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭