ঢাকা ০৬:০২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

আ. লীগে যুদ্ধাপরাধীর সন্তান থাকাটা লজ্জার

আকাশ জাতীয় ডেস্ক:

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেছেন, আওয়ামী লীগে এখনো যুদ্ধাপরাধীদের উত্তরসূরী রয়েছে, এটি লজ্জার বিষয়।

মঙ্গলবার (৫ অক্টোবর) বেলা সোয়া ১১টায় সৈয়দপুর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সৈয়দপুরের আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও শহীদ পরিবারের সন্তানদের উদ্দেশে এ কথা বলেন মন্ত্রী।

বিমানবন্দরে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হকসহ অনেকে।

এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন সাবেক সংস্কৃতিমন্ত্রী ও নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।

এসময় স্থানীয় নেতৃবৃন্দ মন্ত্রীকে জানান যে যিনি সৈয়দপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি যুদ্ধাপরাধীর সন্তান। এমন কোনো অপকর্ম নেই, যা তিনি করেন না। এসব শুনে মন্ত্রী বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানানো হবে বলে জানান। নিজে বিষয়টি প্রধানমন্ত্রীকে জানাবেন বলেও প্রতিশ্রুতি দেন মন্ত্রী।

পরে নীলফামারীর উদ্দেশে সৈয়দপুর বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

আ. লীগে যুদ্ধাপরাধীর সন্তান থাকাটা লজ্জার

আপডেট সময় ০৬:২৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১