ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মারা গেলেন ৫০০ কেজি ওজনের সেই নারী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বিশ্বের সবচেয়ে মোটা মানুষ হিসেবে যাকে মনে করা হতো মিশরের সে নারী সংযুক্ত আরব আমিরাতে মারা গেছেন। এ বছরের শুরুতে এমান আহমেদ আবদেল আতি নামের এ মহিলাকে ওজন কমানোর অপারেশন করাতে ভারতের মুম্বাই আনা হয়েছিল।

মুম্বাইতে অস্ত্রোপচারের আগে গত ২৫ বছরের ইতিহাসে তিনি বাড়ির বাইরে কোথাও যাননি। সেখানে অস্ত্রোপচারের পর তাকে আরো চিকিৎসার জন্য সংযুক্ত আরব আমিরাত নিয়ে যাওয়া হয়।

স্থানীয় গণমাধ্যম বলছে ৫০০ কেজি ওজনের এমান আহমেদ আবদেল আতির ওজন অপারেশনের পর ৩০০ কেজি কমানো হয়েছিল। কিন্তু অন্যান্য শারীরিক জটিলতার কারণে তিনি মারা গেছেন বলে জানা যাচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ৩৭ বছর বয়সী এ নারী হৃদরোগ এবং কিডনি জটিলতায় ভুগছিলেন।

তার জন্যে নির্মিত বিশেষ একটি বিছানায় শুয়ে ইজিপ্ট এয়ারের বিমানে করে তিনি মিশরের আলকেজান্দ্রিয়া থেকে ভারতে আসেন। প্রথমে একটি ট্রাকে করে তাকে হাসপাতালে আনা হয় এবং পরে ক্রেনের সাহায্যে পুরো বিছানাটিকেই হাসপাতালে তোলা হয়েছে। তার চিকিৎসার জন্যে হাসপাতালে তৈরি করা হয়েছে বিশেষ একটি ঘর।

কায়রোতে ভারতীয় দূতাবাস প্রথমে তাকে ভিসা দিতে চায় নি। এতো মোটা শরীর নিয়ে তিনি বিমানে করে ভারতে যেতে পারবেন না, এই বিবেচনাতেই তার ভিসার আবেদন ফিরিয়ে দেওয়া হয়েছিল।

কিন্তু ভারতীয় একজন চিকিৎসক মুফাজ্জল লাকদাওয়ালা তার চিকিৎসা করার ব্যাপারে টুইট করে আগ্রহ প্রকাশের পর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে। ডাক্তাররা বলছেন, মিশর থেকে তাকে ভারতে নিয়ে আসাই ছিলো প্রথম চ্যালেঞ্জ।

মিস আবদেল আতির পরিবার বলছে, জন্মের সময় তার ওজন ছিলো ৫ কেজি। এসময় তার শরীরে এলিফেন্টিয়াসিস রোগ ধরা পড়ে। এর ফলে শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ মারাত্মক আকারে ফুলে যেতে শুরু করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

মারা গেলেন ৫০০ কেজি ওজনের সেই নারী

আপডেট সময় ০৩:২৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০১৭