ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

কোনো পদ-পদবির জন্য রাজনীতিতে আসিনি

আকাশ জাতীয় ডেস্ক:

কোনো পদ-পদবি, এমপি, মন্ত্রী, মেয়র বা অন্য কিছু হওয়ার জন্য রাজনীতিতে আসেননি বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

সোমবার (৪ অক্টোবর) বিকেলে রাজধানীর গোপীবাগে নিজ বাসার সামনে নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ মন্তব্য করেন।

ইশরাক হোসেন বলেন, আমি ব্যক্তিগত কাজে দেশের বাইরে গিয়েছিলাম। বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশিত হয়েছে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই কোনো পদ-পদবি, এমপি, মন্ত্রী, মেয়র কোনো কিছুর জন্য রাজনীতিতে আসিনি। আমি রাজনীতিতে এসেছি যখন দেশে চরম সংকট, মানুষের কোনো অধিকার নেই। আজীবন মানুষের কল্যাণে, অধিকার আদায়ে রাজপথে থাকবো।

তিনি বলেন, এ ঢাকার মাটিতে আমার জন্ম, ঢাকার মাটিতে আমার বাবার কবর। জীবন থাকতে এ ঢাকার মাটি ছাড়বো না। যদি মৃত্যুও হয় ঢাকার রাজপথেই যেন হয়।

কয়েক মাস যুক্তরাষ্ট্রে থাকার পর গত রোববার (৩ অক্টোবর) দেশে ফেরেন বিএনপির এ তরুণ নেতা। সোমবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গেলে শতাধিক নেতাকর্মী উপস্থিত হন।

এ সময় ইশরাক হোসেন পার্টি অফিসের সামনের রাস্তায় দাঁড়িয়ে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তিনি পার্টি অফিসের ভেতরে মহানগর নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

গত ২ আগস্ট ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। মহানগর দক্ষিণের কমিটিতে ইশরাক হোসেনকে এক নম্বর সদস্য হিসেবে রাখা হয়। এর পরের দিন ব্যক্তিগত কাজে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফরে যান ইশরাক। তখন বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয় মহানগর কমিটিতে সম্মানজনক পদবি না পাওয়ায় রাজনীতি ছেড়ে বিদেশে চলে গেছেন ইশরাক। গণমাধ্যমে প্রকাশিত ওই সংবাদকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন অভিবক্ত ঢাকার সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন। এজন্য দেশে ফেরার একদিন পরই দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের নিয়ে শোডাউন করলেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

কোনো পদ-পদবির জন্য রাজনীতিতে আসিনি

আপডেট সময় ০৯:০৭:৩১ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১