ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এক গোলে পিছিয়ে বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক:

সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচের প্রথমার্ধেই একটি গোল হজম করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ভারতের হয়ে ম্যাচে লিড নেওয়া গোলটি করেন দলীয় অধিনায়ক সুনিল ছেত্রী।

মালের জাতীয় স্টেডিয়ামে একাদশে দুটি পরিবর্তন নিয়ে নামে বাংলাদেশ। জুয়েল রানার জায়গায় সাদ উদ্দিন ও সুমন রেজার বদলে মতিন মিয়া খেলেছেন। ভারত বল দখলে এগিয়ে থাকলেও সুযোগ পেয়েছে বাংলাদেশ।

ম্যাচের প্রথম সুযোগটা এসেছিলো বাংলাদেশের সামনেই। ষষ্ঠ মিনিটে জামালের পাস থেকে বাম পায়ের লং রেঞ্জ শট নিয়েছিলেন ইয়াসিন আরাফাত। কিন্তু সেটি পোস্টের বাম পাস দিয়ে চলে যায় বাইরে। ম্যাচের ২১ মিনিটে কর্নার থেকেও কিছু করতে পারেনি বাংলাদেশ।

ম্যাচের ২৬ মিনিটে ডান দিক থেকে প্রিতম কোতাল বল পাঠান উদন্ত সিংয়ের কাছে। বল পেয়েই কাট ব্যাক পাসে ছেত্রীকে দেন উদন্ত; বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে ফাঁকি দিয়ে জালে বল পাঠাতে ভুল করেননি ছেত্রী। এরপর প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ভারত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এক গোলে পিছিয়ে বাংলাদেশ

আপডেট সময় ০৬:১৫:১৬ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১