ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ট্রাম্পের স্ত্রীকে বিষ প্রয়োগে হত্যার পরিকল্পনা, নিশানায় ছেলেও স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা চাপে পড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করবে শুভেন্দু সরকার ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী

আকাশ থেকে পড়ল উড়োজাহাজের পাখা!

অাকাশ নিউজ ডেস্ক:

উড়ন্ত অবস্থায় নেদারল্যান্ডসের বিমান সংস্থা কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের পাখার একটি অংশ ভেঙে পড়ে যায় নিচে। পাখাটি সোজা গিয়ে পড়ে একটি গাড়ির ওপর। এতে গাড়িটি দুমড়ে মুচড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাটি ঘটেছে শনিবার জাপানের ওসাকায়।

ওসাকার কানসাই আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে রওনা দেয় ডাচ এয়ারলাইনসের বোয়িং ৭৭৭ উড়োজাহাজটি। সাড়ে ছয় হাজার ফুট ওপরে ওঠার পর এটির পাখার একটি অংশ ভেঙে নিচে পড়ে যায়। ভেঙে পড়া অংশটির ওজন প্রায় চার কেজি। এটি গিয়ে পড়ে ওসাকা শহরের একটি গাড়ির ওপর। এতে একদম ভেঙেচুরে যায় গাড়ির ছাদ ও জানালা। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উড়োজাহাজটিও ওই দিন নিরাপদে অবতরণ করে আমস্টারডামের স্কেফল বিমানবন্দরে।

এ ঘটনায় বিব্রত ডাচ এয়ারলাইনস একটি তদন্ত কমিটি গঠন করেছে। এক বিবৃতিতে এ ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে তারা। এ ব্যাপারে জাপানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বোয়িং এর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলেও তারা জানিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প

আকাশ থেকে পড়ল উড়োজাহাজের পাখা!

আপডেট সময় ১২:১৭:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭