ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরায়েলের সাথে ইউরোপীয় ইউনিয়নের অংশীদারিত্ব চুক্তি স্থগিত চায় তিন দেশ ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা মার্কিন অবরোধ ভেঙে দক্ষিণের বন্দরে ইরানি জাহাজ দেড় মাসের শিশুকে নিয়েই কারাগারে যুব মহিলা লীগ নেত্রী সিন্ডিকেটের কাছে জনগণকে জিম্মি হতে দেবে না সরকার : বাণিজ্যমন্ত্রী এপ্রিলের ২০ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২২২ কোটি ডলার কলেজছাত্র ইকবাল হত্যাকাণ্ডে ৭ জনের মৃত্যুদণ্ড, দুই নারীর কারাদণ্ড কুষ্টিয়ায় সশস্ত্র হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ১০ জন গুলিবিদ্ধ বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড জোরদার

অ্যাসাইনমেন্ট ঠিক করে দেওয়ার কথা বলে ছাত্রীকে ধর্ষণ

আকাশ জাতীয় ডেস্ক:

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় অ্যাসাইনমেন্টের খাতা ঠিক করে দেওয়ার কথা বলে নবম শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে হাবিলদার ইসলাম হাবিল (২৫) নামে এক প্রাইভেট শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত হাবিল উপজেলার গজঘণ্টা ইউনিয়নের জয়দেব কৈপাড়া গ্রামের মোফাল হোসেনের ছেলে।

থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, উপজেলার নবম শ্রেণি পড়ুয়া ওই ছাত্রীকে প্রাইভেট পড়াত হাবিল। অ্যাসাইনমেন্টের খাতা ঠিক করে দেওয়ার কথা বলে ওই ছাত্রীকে গত ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে ডাকে হাবিল। পরে ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। গত শুক্রবার রাতে ওই শিক্ষার্থীর পিতা থানায় এজাহার দাখিল করলে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ তৎক্ষনাৎ হাবিলকে গ্রেফতার করে।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার এসআই শাহনেওয়াজ। তিনি জানান, গ্রেফতারকৃত হাবিলকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

ইসরায়েলের সাথে ইউরোপীয় ইউনিয়নের অংশীদারিত্ব চুক্তি স্থগিত চায় তিন দেশ

অ্যাসাইনমেন্ট ঠিক করে দেওয়ার কথা বলে ছাত্রীকে ধর্ষণ

আপডেট সময় ১১:৫৪:১৭ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১