ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী মোবাইল নয়, শিশুদের ফিরতে হবে খেলার মাঠে : ক্রীড়া প্রতিমন্ত্রী স্ত্রীর জন্য কবর খুঁড়তে গিয়ে পাওয়া গেল ২৪ বছর আগে স্বামীর অক্ষত লাশ জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না: সাদিক কায়েম গণতন্ত্রের পরিবর্তে ফ্যাসিবাদের পথে এগিয়েছে আওয়ামী লীগ : ইশরাক হোসেন মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে পাওয়া বস্তু বোমা নয়: ডিএমপি গণভোটের রায় বাস্তবায়নে চলমান আন্দোলন আরও জোরদার করা হবে: মামুনুল হক সৌদিতে স্ট্রোক করে রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু বাংলাদেশ থেকে আসা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন: শুভেন্দু

ইনশাআল্লাহ আওয়ামী লীগ যাবে, বিএনপি আসবে : মির্জা আব্বাস

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে, বিভিন্ন প্রতিষ্ঠান দিয়ে বিএনপিকে দমন করে রেখে, দেশবাসীকে দমন করে রেখে সরকার ক্ষমতায় টিকে থাকবে। তারা একটা ইতিহাস ভুলে গেছে… পৃথিবীতে কোনো স্বৈরাচার টিকে থাকতে পারেনি এবং স্বৈরাচারকে যেতে বাধ্য করা হয়েছে। আমাদের এখন একটাই কথা-এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়।

বিএনপিকে সভা-সমাবেশ করার অনুমতি দিতে হবে দাবি করে মির্জা আব্বাস বলেন, ‘আমাদের প্রেসক্লাবে জায়গা দেবেন না, আমাদের ফুটপাতে জায়গা দেবেন না। আমাদের সভা-সমাবেশ করতে দেবেন না, এটা হবে না। সব মানুষের মুখে একটা আওয়াজ-আওয়ামী লীগ বোধ হয় গেল, বিএনপি বোধ হয় আসছে। ইনশাআল্লাহ আওয়ামী লীগ যাবে, বিএনপি ইনশাআল্লাহ আসবে।’

আজ শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির ‘১ অক্টোবর ২০০১ : নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সর্বশেষ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে, তারা সংবিধানবিরোধী কথা বলে। অথচ এই সংবিধানকে কাটা-ছেঁড়া করে শেষ করে দিয়েছে এই সরকার। তারা আবার লম্বা লম্বা কথা বলে।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের সভাপতিত্বে ও সহপ্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির ডা. এ জেড এম জাহিদ হোসেন, আমান উল্লাহ আমান, আবদুস সালাম, যুব দলের সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের আবদুল কাদির ভুঁইয়া, মহিলা দলের হেলেন জেরিন খান, ছাত্রদলের ফজলুর রহমান খোকন, অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

ইনশাআল্লাহ আওয়ামী লীগ যাবে, বিএনপি আসবে : মির্জা আব্বাস

আপডেট সময় ০৭:০৫:০৮ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১