ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

আপাতত কোনো নির্বাচনে অংশগ্রহণ নয়: ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জসহ সারাদেশে আপাতত কোনো নির্বাচনে দলীয়ভাবে অংশ নেবেন না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১ অক্টোবর) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদের বাবা মোস্তাফিজুর রহমানের কুলখানির ভোজ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশ নেবে না কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত বা আলোচনায় হয়নি। তবে বিএনপি বর্তমান সরকারের অধীনে দলীয়ভাবে কোনো নির্বাচনেই অংশ নেবে না। কারণ বর্তমান সরকার জবরদস্তিমূলক দখলদার সরকার। ফ্যাসিবাদ সরকারের অধীনে দেশ পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। বর্তমান সরকার সব নির্বাচন তাদের মতো করে পরিচালনা করেছে। নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ রেখে একটি তোষণমূলক প্রতিষ্ঠানে পরিণত করেছে। সরকার অদৃশ্য শক্তির সহায়তায় আগের রাতে ভোটবাক্স ভরে ক্ষমতা দখল করে বসে আছে। যে কারণে দেশে-বিদেশে নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। শুধুমাত্র গ্রহণযোগ্য নির্বাচন কমিশন ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আমলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। সে কারণেই আমরা আন্দোলন করে যাচ্ছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দূরে থেকেও নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্বে বিএনপি আগের চেয়ে অনেক বেশি সুসংগঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

আপাতত কোনো নির্বাচনে অংশগ্রহণ নয়: ফখরুল

আপডেট সময় ১১:২৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১