ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

চতুর্থবারের মতো ক্ষমতায় মেরকেল

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চতুর্থবারের মতো জার্মানির চ্যান্সেলর পদে জয় পেতে যাচ্ছেন অ্যাঙ্গেলা মেরকেল। বুথফেরত জরিপের ফলাফল তাই বলছে বলে জানিয়েছে বিবিসি। জরিপে বলা হচ্ছে, মেরকেলের নেতৃত্বাধীন রক্ষণশীল জোট সিডিইউ/সিএসইউ ৩২ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হবে।

এই জোটের আরেক দল সোশ্যাল ডেমোক্রেটিক এসপিডি পেয়েছে ২০ শতাংশ ভোট। এ ছাড়া ডানপন্থী ইসলামবিরোধী হিসেবে পরিচিত অলটারনেটিভ ফর জার্মানির (এএফডি) পেয়েছে ১৩ দশমিক ৫ শতাংশ ভোট। এই দলটি জার্মানির তৃতীয় শক্তিশালী দল হিসেবেও আত্মপ্রকাশ করেছে।

গত বছর স্থানীয় বিভিন্ন নির্বাচনে কট্টরপন্থী দল এএফডি কাছে হেরে অনেকটা আশাহত হয়েছিলেন অ্যাঙ্গেলা মেরকেল। ২০১৫ সালে ১০ লাখের বেশি শরণার্থীর জন্য জার্মানির সীমান্ত খুলে দিয়ে চ্যান্সেলর যে সিদ্ধান্ত নিয়েছিল, তাকে পুঁজি করে আঞ্চলিক নির্বাচনগুলোতে এগিয়ে যায় এএফডি।

ওই দলটির উত্থানে কমিউনিস্টশাসিত পূর্ব জার্মানিতে বড় হওয়া যাজকের মেয়ে মেরকেল পুনর্নির্বাচন করা নিয়েই সংশয়ে ছিলেন। তবে চলতি বছরে অভিবাসী ইস্যুকে নিয়ন্ত্রণে আনার পর আবার উঠেপড়ে লাগেন তিনি এবং অস্থিতিশীল বিশ্বে নিজেকে স্থিতিশীলতার কাণ্ডারি হিসেবে প্রমাণ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

খুলনায় পৃথক ঘটনায় দিনে ও সন্ধ্যায় গুলি, আহত দুই

চতুর্থবারের মতো ক্ষমতায় মেরকেল

আপডেট সময় ১১:৫০:০৬ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০১৭