ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফাইজারের ২৫ লাখ টিকা দেশে পৌঁছেছে

আকাশ জাতীয় ডেস্ক:

আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে জার্মানির মিউনিখ হয়ে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় আরো ২৫ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে।

মালদ্বীপিয়ান এয়ারে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এ টিকা এসেছে বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়।

টিকা গ্রহণ করতে বিমানবন্দরে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সিএমএসডি ও বিমানবন্দর কর্তৃপক্ষ উপস্থিত ছিল।

এর আগে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে প্রথম দফায় এক লাখ ৬২০ ডোজ এবং দ্বিতীয় দফায় ১০ লাখ তিন হাজার ৮৬০ ডোজ টিকা দেশে এসেছে। নতুন আসা এ ২৫ লাখ ডোজসহ ফাইজারের মোট ৩৬ লাখ ৪ হাজার ৪৮০ ডোজ টিকা দেশে এলো।

অ্যাস্ট্রেজেনেকা, সিনোফার্মা, মডার্না টিকাসহ কেনা ও কোভ্যাক্স ফাসিলিটিজের আওতায় দেশে মোট চার কোটি ৯৪ লাখ ২৯ হাজার ৯৪০ ডোজ টিকা এসেছে।

এছাড়া চীনের সিনোফার্মার ছয় কোটি ডোজ টিকা কেনার চুক্তি অনুযায়ী এ মাস থেকেই প্রতি মাসে দুই কোটি ডোজ করে ভ্যাকসিন দেশে আসার প্রক্রিয়া চলমান রয়েছে।

এর পাশাপাশি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে আরো সাড়ে ১০ কোটি ডোজ টিকাসহ মোট ২৪ কোটি ডোজ ভ্যাকসিন কেনার প্রক্রিয়াও চলমান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফাইজারের ২৫ লাখ টিকা দেশে পৌঁছেছে

আপডেট সময় ০৯:৪৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১