ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

‘দুর্নীতি করে হাজার কোটি টাকা লুটপাট করছে’

আকাশ জাতীয় ডেস্ক:

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, সরকার বারবার জনগণকে ধোঁকা দিচ্ছে। দুর্নীতি করে হাজার কোটি টাকা লুটপাট করছে। বর্তমান সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।

তিনি আরও বলেন, আর কাউকে এভাবে জনগণকে ধোঁকা দেওয়ার সুযোগ দেওয়া হবে না। পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে বর্তমান সরকারকে বাধ্য করা হবে। নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনা হবে।

সোমবার দুপুরে রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণসংহতি আন্দোলনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন তিনি।

তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত নির্বাচনের আগে সব দলকে ডেকেছিলেন। তাকে বিশ্বাস করে আমরা আলোচনায় অংশ নিয়েছিলাম। কিন্তু তিনি তার (প্রধানমন্ত্রী) প্রতিশ্রুতি রাখেননি। আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে জোনায়েদ সাকি বলেন, আপনি শেখ মুজিবুর রহমানের কন্যা। যাকে জনগণ বঙ্গবন্ধু উপাধি দিয়েছেন। তার কন্যা হিসেবে আপনাকে আমরাও বিশ্বাস করেছিলাম কিন্তু আপনি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। এটা প্রতারণা ও অন্যায়।

গণসংহতি আন্দোলন রংপুর জেলা শাখার সমন্বয়ক তৌহিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- দলটির কেন্দ্রীয় সদস্য দীপক রায়, রংপুর জেলা শাখার সদস্য আসিফ ইকবাল সাজু, মোকাব্বের হোসেন প্রমুখ। এ সময় দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

‘দুর্নীতি করে হাজার কোটি টাকা লুটপাট করছে’

আপডেট সময় ১১:২৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১