ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

দেশে যা চলছে সেটা গণতন্ত্রই না: জিএম কাদের

আকাশ জাতীয় ডেস্ক:

দেশে সংবিধান অনুযায়ী বহুদলীয় গণতন্ত্রের নামে যা চলছে, তা গণতন্ত্রই না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

রবিবার দুপুরে জাতীয় পার্টির বানানী কার্যালয়ে দলটির সদ্য পদোন্নতিপ্রাপ্ত নেতাদের সঙ্গে সাক্ষাৎ শেষে এক সংক্ষিপ্ত সভায় তিনি এই মন্তব্য করেন।

জিএম কাদের বলেন, ‘সংবিধান অনুযায়ী বহুদলীয় গণতন্ত্রের নামে দেশে যা চলছে, সেটা গণতন্ত্রই না। বহুদলীয় গণতন্ত্রের নামে দেশে বিরাজনীতিকরণ চলছে। বিরাজনীতিকরণ থেকে মুক্তি পেতে আইনের মাধ্যমে শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করতে হবে। সংবিধান অনুযায়ী সকল ক্ষমতা দিয়ে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে। নির্বাহী বিভাগসহ সব বিভাগ নির্বাচন কমিশনের অধীনে কাজ করলেই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হলেই দেশের মানুষ প্রকৃত গণতন্ত্রের স্বাদ পেতে শুরু করবে।’

সাবেক এই মন্ত্রী বলেন, ‘বিরাজনীতিকরণ চলতে থাকলে দেশের মানুষ রাজনীতির বাইরে চলে যাবে। দেশে রাজনীতি ও রাজনীতিবিদ থাকবে না।’

এদিকে জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক থেকে পদোন্নতি পেয়ে উপদেষ্টামণ্ডলীর সদস্য হয়েছেন মো. জহুরুল হক জহির, লে. ক. (অব.) শাব্বির আহমেদ (যশোর); সাহিত্য ও কৃষ্টি বিষয়ক সম্পাদক থেকে পদোন্নতি পেয়ে সাংগঠনিক সম্পাদক হয়েছেন সুমন আশরাফ (কুষ্টিয়া); নির্বাহী সদস্য থেকে পদোন্নতি পেয়ে সাংগঠনিক সম্পাদক হয়েছেন উসমান আলী (সিলেট) এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক থেকে পদোন্নতি পেয়ে সাহিত্য ও কৃষ্টি বিষয়ক সম্পাদক হয়েছেন খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে দলের প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, উপদেষ্টামণ্ডলীর সদস্য নাজনীন সুলতানা, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, দপ্তর সম্পাদক-২ এমএ রাজ্জাক খান, সমাজ কল্যাণ সম্পাদক গোলাম মোস্তফা, ধর্ম বিষয়ক সম্পাদক এসএম আল জোবায়ের, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

দেশে যা চলছে সেটা গণতন্ত্রই না: জিএম কাদের

আপডেট সময় ০৬:২৭:১২ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১