ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী ঐক্যবদ্ধ হলে ‘তেলাপোকারা’ সব উল্টে দিতে পারে: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৫, আহত বহু বর্তমান সংসদের দিকে দেশের ৩৬ কোটি চোখ নিবদ্ধ হয়ে আছে: ভারপ্রাপ্ত স্পিকার মিরপুর ও ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেল এ রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর সোনারগাঁয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন হামলা ঠেকাতে ব্যর্থতা: মৃত্যুদণ্ড শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন: প্রতিমন্ত্রী টুকু দক্ষিণখানে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, অভিযুক্ত গ্রেফতার

অপপ্রচারকারীদের দাঁতভাঙা জবাব দিতে হবে

আকাশ জাতীয় ডেস্ক:

শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বিদেশে বসে কনক সরওয়ার, ইলিয়াস হোসেন, তাসনিম খলিল, ডেভিড বার্গম্যানরা বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য রাখছেন। অনলাইনে তারা আওয়ামী লীগের বিপক্ষে, দেশের বিপক্ষে যে অপপ্রচার করছে তার দাঁতভাঙা জবাব দিতে হবে।

রোববার (২৬ সেপ্টেম্বর) ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট (আইডিইবি) মাল্টিপারপাস মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ফালগুনি হামিদ।

মুহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, বিদেশে বসে কনক সরওয়ার, ইলিয়াস হোসেন, তাসনিম খলিল, ডেভিড বার্গম্যানরা বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য রাখছেন। তাদের এই অপচেষ্টা, অপপ্রচার রুখতে না পারলে কোনো ধরনের জোট করে, সংগঠন করে লাভ নেই। অনলাইনে তারা আওয়ামী লীগের বিপক্ষে, দেশের বিপক্ষে যে অপপ্রচার করছে তার দাঁতভাঙা জবাব দিতে হবে।

তিনি আরও বলেন, একটি গোষ্ঠী দেশের সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাই রাজনীতিতে ব্যর্থ হয়ে অনলাইনে অপপ্রচার করছে। তারা দেশকে তালেবানি রাষ্ট্রে পরিণত করতে চায়।

নওফেল বলেন, যারা আফগান যুদ্ধে অংশ নিয়ে এসেছিল তাদের সঙ্গে তারেক জিয়া, আরাফাত রহমান কোকোরা মিটিং করেছিল। খুনি জিয়ার দুই খুনি সন্তান শেখ হাসিনাকে খুন করার পরিকল্পনা করেছিল। যারা খুনের রাজনীতিতে বিশ্বাস করে, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নেই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সংগঠনের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল মতিন ভূইয়া, আশরারুল হাসান আসু, বাউল আলম দেওয়ান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী

অপপ্রচারকারীদের দাঁতভাঙা জবাব দিতে হবে

আপডেট সময় ০১:২৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১