ঢাকা ০১:৩২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী: প্রধানমন্ত্রী বড় ভাইকে দাফনের কয়েক ঘণ্টা পরেই ছোট ভাইয়ের মৃত্যু কারাগারে অসুস্থ দীপু মনিকে নেওয়া হলো ঢামেকে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে ২ শ্রমিক নিহত আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন

৫ মিনিটের ব্যবধানে যুবককে দুইবার টিকা প্রয়োগ!

আকাশ জাতীয় ডেস্ক:

বিয়ানীবাজারে জাহেদ আহমদ নামে ৩৭ বছর বয়সী এক যুবককে ৫ মিনিটের ব্যবধানে দুইবার সিনোফার্মের করোনা টিকা প্রয়োগের অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা প্রতিরোধক টিকা বুথে এ ঘটনা ঘটে।

জাহেদ আহমদ উপজেলার মাথিউরা ইউনিয়নের নালবহর গ্রামের মরহুম আব্দুল মুক্তাদির কালা মিয়ার ছেলে। তিনি জানান, শনিবার দুপুরে মা ও স্ত্রীকে নিয়ে সিনোফার্ম টিকার দ্বিতীয় ডোজ নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা বুথে যান তিনি। নিজে টিকা গ্রহণের পর তার মা ও স্ত্রীর টিকা প্রয়োগ শেষ হওয়ার অপেক্ষায় একটি চেয়ারে বসেছিলেন তিনি। কিন্তু হঠাৎ এক নার্স এসে তার শরীরে টিকা পুশ করেন।

এ বিষয়ে জাহেদ বলেন, তাকে টিকা দেওয়া হইছে- বিষয়টি ওই নার্সকে বললেও তিনি শোনেননি। ‘কিছুই হবে না’ জানিয়ে তাকে বাড়ি চলে যেতে বলা হয়।

বর্তমানে তার শারীরিক অবস্থা স্বাভাবিক জানিয়ে জাহেদ বলেন, তার কোনো সমস্যা হচ্ছে না। তবে পরিচিতজনরা তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।

এদিকে এক ব্যক্তিকে দুইবার টিকা দেওয়ার বিষয়ে জানেন না বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী। তিনি বলেন, এ বিষয়ে কিছু জানি না। তবে এক ব্যক্তিকে একই দিনে দুইবার ভ্যাকসিন দেওয়ার কোনো নিয়ম নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী: প্রধানমন্ত্রী

৫ মিনিটের ব্যবধানে যুবককে দুইবার টিকা প্রয়োগ!

আপডেট সময় ১০:০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১