ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

ড. কামাল হোসেনকে নেতা মেনে মৃতপ্রায় বিএনপি

আকাশ জাতীয় ডেস্ক:

২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়েছে। বিএনপি ও ২০ দলীয় জোট নির্বাচনে না যাওয়ার কারণে এটি হয়েছে। এর ফলে ২০ দলীয় জোট একটি নিথর জোটে পরিণত হয়েছে। আর ২০১৮ সালের নির্বাচনে বিএনপি ঐক্যফ্রন্টে যোগ দিয়ে এবং ড. কামাল হোসেনকে নেতা মেনে যে নির্বাচন করেছে- তার মধ্য দিয়ে ২০ দলীয় জোট নিস্তব্ধ ও মৃতপ্রায় একটি সংগঠনে পরিণত হয়েছে।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) অঙ্গ সংগঠন ন্যাশনাল পিপলস যুব পার্টির দ্বিতীয় কেন্দ্রীয় সম্মেলনে পার্টির চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু এসব কথা বলেছেন।

সম্মেলনে আরও বক্তব্য দেন- এনপিপির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হাই মন্ডল, ন্যাশনাল পিপলস যুব পার্টির আহ্বায়ক ইঞ্জিনিয়ার কেএম শামছুল আলম মিশুক, আহ্বায়ক কমিটির সদস্য সচিব রহুল আমিন রাহুল প্রমুখ।

সম্মেলনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দেন এনপিপি চেয়ারম্যান।

এ সময় এনপিপি চেয়ারম্যান আরও বলেন, এখনো বাংলার জনগণ বিএনপিকে বিরোধী দল মনে করে। জাতীয় পার্টিকে বিরোধী দল মনে করে না। বিরোধী দল আজ রাজনৈতিকভাবে অনেকটাই অকার্যকর। আপনারা দেখেছেন বিএনপি গত তিন দিন ধরে ধারাবাহিকভাবে মিটিং করছে, যাতে আন্দোলন করতে পারে। আমি বলতে চাই, একটা নিথর ও নিস্তব্ধ দল দ্বারা আন্দোলন সংঘটিত করা সম্ভব না। এ অবস্থায় এনপিপি আগামী ২০২৩ সালের নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে।

তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতা করাটাই বড় কথা। যার সাহস আছে ও মনোবল আছে, সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। এনপিপি ও এনডিএফের নেতাদের কাছে আবেদন, আসুন সময় অপচয় না করে এখনই দলকে সংগঠিত করি ও সামনের দিকে এগিয়ে নিতে তৎপর হই।

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এনপিপি চেয়ারম্যান বলেন, আমলাতন্ত্রের দৌরাত্ম এবং দুর্নীতি, টেন্ডারবাজিসহ সব অনাচারের লাগাম টেনে ধরতে হবে। এই আমলাতন্ত্রের দৌরাত্মের কারণে দুর্নীতি ও মাদক বাণিজ্য বেড়ে দেশ ধ্বংসের দিকে পৌঁছেছে বলেও মন্তব্য করেন এই নেতা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

ড. কামাল হোসেনকে নেতা মেনে মৃতপ্রায় বিএনপি

আপডেট সময় ০৯:১৬:০৩ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১