ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

উপজেলা চেয়ারম্যানরা অশিক্ষিত ও থার্ড ক্লাস: ভিপি নুর

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও ছাত্র-যুব-শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়ক নুরুল হক নুর বলেছেন, উপজেলা চেয়ারম্যানরা বিনা ভোটে নির্বাচিত, অশিক্ষিত ও থার্ড ক্লাস। এদেরকে কেন শিক্ষিত ইউএনওরা মানবে।

বুধবার জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন।

নুরুল হক নুর বলেন, আমি ভিপি হয়েছি, কিন্তু নিজে নিজেকে ভোট দিতে পারিনি। আগেই ব্যালট সব ভরা ছিল।

সরকারের উদ্দেশে হুশিয়ারি দিয়ে তিনি বলেন, সরকার পতনে শহিদ হতে পিছপা হব না। এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে। দেশে কেউই নিরাপদ না। তাই সবাইকে নিজের অধিকারের দাবি নিয়ে এগিয়ে আসা উচিত। যেখানে দাবি হবে, ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার, আইনের শাসন ফিরিয়ে আনার। যার যার জায়গা থেকে আমাদের রাজপথে নামতে হবে, এখনই নামতে হবে না।

এ সময় শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে ভিপি নুর বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা নাজেহাল। স্কুল খোলা হয়েছে, কিন্তু খোলা হচ্ছে না বিশ্ববিদ্যালয়। কারণ সরকারের ভয়, যদি কোটা সংস্কার আন্দোলনের মতো ছাত্ররা ভিন্ন বিষয় নিয়ে আবারও আন্দোলনে নামে।

ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কেএম আবু তাহেরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির ভাইস চেয়াম্যান বরকত উল্লাহ বুলু, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, গণস্বাস্থ্যের মিডিয়া উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

উপজেলা চেয়ারম্যানরা অশিক্ষিত ও থার্ড ক্লাস: ভিপি নুর

আপডেট সময় ১০:১১:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১