ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

দেশ পরিচালনায় সব ক্ষেত্রেই ব্যর্থ আওয়ামী লীগ: মির্জা ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক:

দেশ পরিচালনায় সকল ক্ষেত্রে আওয়ামী লীগ সরকার সম্পূর্ণ ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, দেশ পরিচালনায় সকল ক্ষেত্রে ব্যর্থ হয়ে আওয়ামী কর্তৃত্ববাদী সরকার দেশকে এক ভয়াবহ অরাজকতার অন্ধকার গহব্বরে ঠেলে দিয়েছে। সমগ্র দেশটাই এখন বন্দীশালায় পরিণত হয়েছে। করোনা মহামারীর সময়েও বিরোধী দলগুলোর নেতা-কর্মীদেরকে গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক কাহিনী তৈরী করে মামলা দায়ের ও কারান্তরীণের ঘটনা নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা জেলা দক্ষিণ শাখার সদস্য সচিব পারভেজ হোসেন পাভেল মোল্লা এবং বাজিতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় পুলিশী হামলার পর সাংগঠনিক সম্পাদক রণি ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মোস্তফা আলী জাহানগীর, স্বেচ্ছাসেবক দল নেতা আফজালকে গ্রেফতার, থানা বিএনপি’র সদস্য সচিব মনির হোসেনসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে বানোয়াট মামলা দায়ের ও নিকলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা বানচাল করে দেয়া বর্তমান জনবিচ্ছিন্ন সরকারের ধারাবাহিক অপকর্ম থেকে কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি গণবিরোধী সরকারের চলমান দমন নীতিরই ধারাবাহিকতা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

দেশ পরিচালনায় সব ক্ষেত্রেই ব্যর্থ আওয়ামী লীগ: মির্জা ফখরুল

আপডেট সময় ১০:০৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১