ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী মোবাইল নয়, শিশুদের ফিরতে হবে খেলার মাঠে : ক্রীড়া প্রতিমন্ত্রী স্ত্রীর জন্য কবর খুঁড়তে গিয়ে পাওয়া গেল ২৪ বছর আগে স্বামীর অক্ষত লাশ জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না: সাদিক কায়েম গণতন্ত্রের পরিবর্তে ফ্যাসিবাদের পথে এগিয়েছে আওয়ামী লীগ : ইশরাক হোসেন মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে পাওয়া বস্তু বোমা নয়: ডিএমপি গণভোটের রায় বাস্তবায়নে চলমান আন্দোলন আরও জোরদার করা হবে: মামুনুল হক সৌদিতে স্ট্রোক করে রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু বাংলাদেশ থেকে আসা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন: শুভেন্দু সেপটিক ট্যাংকের দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নিজেকে নির্দোষ দাবি লুৎফুজ্জামান বাবরের

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর অবৈধ সম্পদ অর্জনের মামলায় আত্মপক্ষ শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করেছেন।

মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক মো. শহিদুল ইসলামের আদালতে নিজেকে নির্দোষ দাবি করে তিনি ন্যায়বিচার প্রার্থনা করেন।

এদিন শুনানি উপলক্ষে বাবরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আদালত বাবরের বিরুদ্ধে দেওয়া সাত সাক্ষীর সাক্ষ্য পড়ে শোনান। এরপর আদালতের এক প্রশ্নের জবাবে বাবর নিজেকে নির্দোষ দাবি করেন। একইসঙ্গে কোনো সাফাই সাক্ষ্য দেবেন না বলে জানান। এরপর আদালত আগামী ৩০ সেপ্টেম্বর যুক্তিতর্কের জন্য দিন ধার্য করেন।

২০০৭ সালের ২৮ মে তত্ত্বাবধায়ক সরকারের সময় যৌথবাহিনীর হাতে আটক হন বাবর। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৮ সালের ১৩ জানুয়ারি রাজধানীর রমনা থানায় তার বিরুদ্ধে মামলাটি করা হয়। দুদকের সহকারী পরিচালক মির্জা জাহিদুল আলম বাদী হয়ে মামলাটি করেন।

তদন্ত শেষে ওই বছরের ১৬ জুলাই দুদকের উপসহকারী পরিচালক রূপক কুমার সাহা আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। চার্জশিটে বাবরের বিরুদ্ধে সাত কোটি পাঁচ লাখ ৯১ হাজার ৮৯৬ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়। একই বছরের ১২ আগস্ট আসামির বিরুদ্ধে চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত। গত ১৯ সেপ্টেম্বর এ মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

নিজেকে নির্দোষ দাবি লুৎফুজ্জামান বাবরের

আপডেট সময় ১১:৩৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১