ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

ঢাকা ও ফরিদপুর অঞ্চলের নেতাদের সঙ্গে বসছে বিএনপি

আকাশ জাতীয় ডেস্ক: 

আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলের কর্মপরিকল্পনা নিয়ে একে একে সব পর্যায়ের নেতাদের মতামত নিচ্ছে বিএনপি। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঢাকা ও ফরিদপুর অঞ্চলের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবে।

কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতাদের সঙ্গে তিন দিনের বৈঠকের পর দ্বিতীয় দফায় বিভাগীয় পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক শুরু করতে যাচ্ছে বিএনপি। বিকাল সাড়ে তিনটার দিকে গুলশানের চেয়ারপারসনের অফিসে বৈঠকটি শুরু হবে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, মঙ্গলবার বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঢাকা ও ফরিদপুর অঞ্চলের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির কয়েকজন সদস্যও সভায় অংশগ্রহণ করবেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের কৌশল ও নীতি চূড়ান্ত করতে গত ১৪, ১৫ ও ১৬ সেপ্টেম্বর কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক ও সম্পাদকমন্ডলী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করে বিএনপি। তিনদিনের বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানিয়েছিলেন, কেন্দ্রীয় কমিটির বাকি সদস্যদের সঙ্গেও আলোচনা করবেন তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

ঢাকা ও ফরিদপুর অঞ্চলের নেতাদের সঙ্গে বসছে বিএনপি

আপডেট সময় ০১:৫৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১