ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করছে সরকার: জামায়াত আমির ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত ‘সুধাসদন’ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাষ্ট্রপতির হাতে শপথ নিয়ে তাকে সাংবিধানিকভাবে দায়মুক্তি দিয়ে গেছে নাহিদ মাদক, সন্ত্রাস ও অপরাধের কোনো সুযোগ দেওয়া হবে না: পানিসম্পদমন্ত্রী জুলাইয়ের দিনগুলোই জ্বলন্ত সাক্ষী, ইসলামী আন্দোলন মানবতার পক্ষের শক্তি: চরমোনাই পীর ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে: আইনমন্ত্রী আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি জনগণের ভোগান্তি কমাতে সরকার নিরলস কাজ করছে: বাণিজ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী

বেসরকারি খাতে প্রায় ১৭ শতাংশ ঋণ প্রবৃদ্ধি

অাকাশ জাতীয় ডেস্ক:

অবশেষে বাড়ছে বেসরকারি খাতে ঋণের চাহিদা। বিগত চার বছর পর বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ১৭ শতাংশের কাছাকাছি পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইতে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি হয়েছে ১৬ দশমিক ৯৪ শতাংশ। গত চার বছরের মধ্যে এটিই বেসরকারি খাতে ঋণের সর্বোচ্চ প্রবৃদ্ধি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্যে এ চিত্র পাওয়া গেছে।

প্রসঙ্গত, ২০১৩ সালের পর থেকে দেশের বিনিয়োগ পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থার মধ্যদিয়ে যাচ্ছিল। দীর্ঘদিন দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়। অবশ্য ২০১৫ সালের শুরু থেকে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০০৯ সালের তুলনায় ২০১০ সালে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি হয়েছিল ২৭ দশমিক ৫৮ শতাংশ। কিন্তু ২০১৩ সালের শুরুতে রাজনৈতিক অস্থিরতার কারণে ঋণ প্রবাহে ভাটা পড়ে, যা পরের বছরেও প্রলম্বিত হওয়ায় ঋণ প্রবাহে মন্দাভাব দেখা দেয়। এরপর থেকে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি অব্যাহতভাবে কমে ১৩ শতাংশে নেমে আসে। ২০১৫ সালের জুনে এই হার ছিল ১৩ দশমিক ১৯ শতাংশ। ওই বছরের ডিসেম্বরে এসে বেসরকারি খাতে ব্যাংক ঋণের প্রবৃদ্ধি দাঁড়ায় ১৪ দশমিক ১৯ শতাংশে। ২০১৬ সালের জুনে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল ১৫ দশমিক ৬৬ শতাংশ।

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসের মুদ্রানীতিতে কেন্দ্রীয় ব্যাংক বেসরকারি খাতের ঋণে ১৬ দশমিক ২০ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে প্রক্ষেপণ করা হয়েছে। জুলাইয়ের শেষে বেসরকারি খাতে ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭ লাখ ৭৮ হাজার ১৫ কোটি টাকা। যা গত বছরের জুলাইয়ের শেষে ছিল ৬ লাখ ৬৫ হাজার ৩১২ কোটি টাকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করছে সরকার: জামায়াত আমির

বেসরকারি খাতে প্রায় ১৭ শতাংশ ঋণ প্রবৃদ্ধি

আপডেট সময় ১১:৫৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৭