ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

সালমান শাহ’র জন্মদিনে শাবনূরের আবেগঘন ভিডিওবার্তা

আকাশ বিনোদন ডেস্ক :

ভক্তদের সঙ্গে দূরত্ব ঘোচাতে কয়েকদিন আগে ইউটিউব চ্যানেল চালু করেছেন নব্বই দশকের জনপ্রিয় নায়িকা শাবনূর। সেখানে তার জীবনের ডায়েরিও আপ করবেন বলে জানিয়েছিলেন।

রোববার প্রয়াত অভিনেতা সালমান শাহর ৫০তম জন্মবার্ষিকীতে তাকে ভালোবাসায় স্মরণ করেন চিত্রনায়িকা শাবনূর। নিজের ইউটিউব চ্যানেলে এ দিন এক ভিডিওবার্তায় তাকে স্মরণ করেছেন জনপ্রিয় এ অভিনেত্রী।

ভিডিওতে শাবনূরকে বলতে শোনা যায়, ‘সালমান শাহ এমন একটি নাম যার সঙ্গে জড়িয়ে আছে একটি সোনালি সময়। অতি অল্প সময়ে অগণিত ভক্তের মাঝে নিজেকে বিলিয়ে দিয়ে গেছেন। প্রতি বছর এদিন কোটি ভক্তের হৃদয় আলোড়িত করে সালমান শাহ, ফিরে আসেন ক্ষণিকের জন্য। অকাতর ভালোবাসার অঞ্জলি নিয়ে ফিরে যান অযুত নক্ষত্রের ভিড়ে।’

প্রিয় নায়কের জন্য শুভকামনায় শাবনূর বলেন, ‘ভালো থেকো সালমান শাহ, প্রতিদিন; যেখানেই আছো।’

১৯৯৩ সালে ক্যারিয়ার শুরু করা সালমান শাহ ১৯৯৬ সালের ৬ অক্টোবর মারা যান। তার মৃত্যু আত্মহত্যা নাকি খুন সেটা এখনো রহস্যাবৃত।

সালমান-শাবনূরের প্রেম নিয়েও বিভিন্ন সময়ে নানা আলোচনা হয়েছে। তবে শাবনূর প্রকাশ্যে তা কোনোদিন স্বীকার করেননি। বর্তমানে ছেলে আইজান নেহানকে নিয়ে অস্টেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। সেখান থেকেই সালমান শাহ’র জন্মদিনে তাকে স্মরণ করলেন এ নায়িকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

সালমান শাহ’র জন্মদিনে শাবনূরের আবেগঘন ভিডিওবার্তা

আপডেট সময় ০৭:৪২:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১