ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী মোবাইল নয়, শিশুদের ফিরতে হবে খেলার মাঠে : ক্রীড়া প্রতিমন্ত্রী স্ত্রীর জন্য কবর খুঁড়তে গিয়ে পাওয়া গেল ২৪ বছর আগে স্বামীর অক্ষত লাশ জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না: সাদিক কায়েম গণতন্ত্রের পরিবর্তে ফ্যাসিবাদের পথে এগিয়েছে আওয়ামী লীগ : ইশরাক হোসেন মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে পাওয়া বস্তু বোমা নয়: ডিএমপি গণভোটের রায় বাস্তবায়নে চলমান আন্দোলন আরও জোরদার করা হবে: মামুনুল হক

সরকারকে জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে: রিজভী

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের মন্ত্রীরা জনগণের আস্থা খুইয়ে জিয়াউর রহমান, খালেদা জিয়া আর তারেক রহমানের বিরুদ্ধে কুৎসা রটনা শুরু করেছে। কিন্তু জনগণ তাদের এসব কর্মকাণ্ড ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে কুৎসা রটানোর প্রতিবাদে রাজধানীর নয়াবাজার এলাকায় এক বিক্ষোভ সমাবেশ শেষে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ভোটারবিহীন সরকার দুর্নীতে চ্যাম্পিয়ন হলেও অন্য সবদিক থেকে ব্যর্থ হয়েছে। এ সরকারের আমলে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ দুর্নীতির রেকর্ড গড়েছে। বর্তমানে তাদের পায়ের নিচে মাটি নেই। বিশ্ব সম্প্রদায়ও তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বাংলাদেশে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় সেজন্য দেশের মানুষের দাবির সঙ্গে বিশ্বের অন্যান্য দেশও দাবি জানাচ্ছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইইউসহ বিভিন্ন মানবধিকার সংগঠন থেকে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রচণ্ড চাপ দিচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশে গণতন্ত্র ফিরবে ইনশাআল্লাহ।

তিনি বলেন, গণমাধ্যমের মুখ বন্ধ করতে সরকার এখন নানা কালাকানুন করছে। আদালত দিয়ে অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করার চেষ্টা করছে। সাংবাদিকদের মুখ বন্ধ করতে বাংলাদেশ ব্যাংক থেকে চিঠি দিয়ে হয়রানি করছে। মূলত মানুষের মুখ স্তব্ধ করে দিতে তারা এসব পদক্ষেপ নিচ্ছে। তারা এখন গণমাধ্যমের মুখও বন্ধ করে দিতে চায়।

মিছিলে আরও অংশ নেন ঢাকা মহানগর বিএনপির নেতা আরিফুর রহমান, যুবদল নেতা সাঈদ হাসান মিনটু, স্বেচ্ছাসেবক দল নেতা ডা. জাহিদুল কবির, যুবদল নেতা মেহেবুব মাসুম শান্ত, বিএনপি নেতা লতিফুল্লাহ জাফরু, ফরিদ জুয়েল, স্বেচ্ছাসেবক দল নেতা সারা করিম লাকি, মনজুরুল হক, আশু মোহাম্মদ, হাজী জাহিদ, মো. হালিম প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু

সরকারকে জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে: রিজভী

আপডেট সময় ০৭:১৭:৩২ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১