ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

সরকারের হিংস্রতা এখন লাগামহীন : ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ক্ষমতার মসনদ রক্ষা করতে বর্তমান অবৈধ সরকার মিথ্যা, বানোয়াট ও গায়েবি মামলার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। আওয়ামী অপশাসনের বিরুদ্ধে কেউ যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সেজন্য সরকারের হিংস্রতা এখন লাগামহীন পর্যায়ে পৌঁছেছে।’

ময়মনসিংহের আইনজীবীদের বিরুদ্ধে দায়ের মামলা প্রত্যাহারের দাবিতে আজ শনিবার দলটির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

ফখরুল বলেন, ‘জাতীয়তাবাদী শক্তি তথা জিয়া পরিবারের পক্ষে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং আইনজীবীসহ কারও কোনো কর্মসূচি বরদাস্ত করতে পারছে না বর্তমান ভোটারবিহীন সরকার।’

বিএনপি মহাসচিব বলেন, ‘চলমান দুঃশাসন, সংকট, দুর্নীতি, লুটপাট আড়াল করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে অশালীন অপপ্রচারের বিরুদ্ধে ময়মনসিংহের কর্মসূচির পরিপ্রেক্ষিতে আইনজীবীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের সেটিরই ধারাবাহিকতা। বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যাতে সরকারের রাজনৈতিক প্রতিহিংসায় দেওয়া মিথ্যা মামলা ও জেল-জুলুমের বিরুদ্ধে আইনি সহায়তা না পায়, সেজন্য জাতীয়তাবাদী শক্তির পক্ষের আইনজীবীদেরও রেহাই দেওয়া হচ্ছে না।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

সরকারের হিংস্রতা এখন লাগামহীন : ফখরুল

আপডেট সময় ০৬:০৪:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১