ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নৈশভোজ শেষে হাঁটতে গিয়ে মারা গেলেন ক্রিকেটার মুর্তজা

আকাশ স্পোর্টস ডেস্ক:

অকাল মৃত্যুর কোলে ঢলে পড়লেন ভারতের সাবেক রঞ্জি ক্রিকেটার মুর্তজা লোধগার। তার বয়স হয়েছিল মাত্র ৪৫ বছর।

শুক্রবার রাতে বিশাখাপত্তনমে রাতের খাওয়া শেষে হৃদরোগে আক্রান্ত মারা যান এই সাবেক ক্রিকেটার।

ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নৈশভোজ শেষে রুটিনমাফিক হাঁটাহাঁটি করছিলেন মুর্তজা। সেই সময় হঠাৎ করেই বুকের বাঁ-দিকে চিনচিনে ব্যথা অনুভব করেন তিনি। ব্যথা এতটাই বেড়ে যায় যে মূহূর্তের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মুর্তজা দেশটির মিজোরাম অনুর্ধ্ব-১৯ দলের কোচ ছিলেন। এই মূহূর্তে তার দল ভিনু মানকড় ট্রফিতে খেলছে। দলের সঙ্গে বিশাখাপত্তনমে ছিলেন তিনি। সেখানেই মৃত্যু হয় পশ্চিমবঙ্গের সাবেক বাঁ-হাতি স্পিনারের।

কলকাতার হয়ে নয়টি রঞ্জি ম্যাচ খেলেন মুর্তজা লোধগার। ৩৪টি উইকেট শিকার করেন তিনি। মিজরামের কোচ ও সাবেক ক্রিকেটার মৃত্যুতে সম্মান জানাতে পশ্চিমবঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (সিএবির) পতাকা অর্ধনমিত রাখা হবে। বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জে লিগের ম্যাচে ক্রিকেটাররা কালো ব্যাজ পরে মাঠে নামবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নৈশভোজ শেষে হাঁটতে গিয়ে মারা গেলেন ক্রিকেটার মুর্তজা

আপডেট সময় ০১:৩৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১