ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকতে চায় চীন: মাহদী আমিন মুক্তিযোদ্ধা ভাতা জুলাইযোদ্ধাদের চেয়ে বেশি করার প্রস্তাব ফজলুর রহমানের ভেনেজুয়েলার পর জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প সাভারে পাঁচ মাসের মধ্যে মাদক নির্মূল হবে: এমপি সালাউদ্দিন গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের কথা ভাবলেন না কেন, সংসদে শফিকুল ইসলাম মাসুদ বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই খেলাপি ঋণে ব্যাংক খাত সম্পূর্ণ বেহাল: সংসদে রেজা কিবরিয়া ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব, সংসদে হাসনাত আবদুল্লাহ

ওমরাহ করতে গেলেন ৭ ক্রিকেটার

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বাংলাদেশ ক্রিকেট দলের পরবর্তী মিশন টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে টানা কয়েকটি সিরিজ শেষে ক্রিকেটারদের আপাতত ছুটি দেওয়া হয়েছে।

এরই মাঝে পবিত্র ওমরাহ পালন করতে দেশ ছেড়েছেন বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া ৫ ক্রিকেটারসহ মোট সাতজন।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটার দিকে একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে দেশ ছাড়েন নাঈম শেখ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ। এ ছাড়া বিশ্বকাপ স্কোয়াডের বাইরে তাইজুল ইসলাম ও জাকির হাসানও রয়েছেন তাদের সঙ্গে।

উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি দিয়ে খবরটি নিশ্চিত করেছেন। তিনি সবার কাছে দোয়াও চেয়েছেন।

জানা যায়, ওমরাহ শেষে ২১ সেপ্টেম্বর দেশে ফিরবেন তারা। আর ৪ অক্টোবর বিশ্বকাপের উদ্দেশে দেশ ছাড়বে জাতীয় দল। আসরের প্রথম পর্বে ওমানে গিয়ে কন্ডিশনিং ক্যাম্প করবে টাইগাররা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকতে চায় চীন: মাহদী আমিন

ওমরাহ করতে গেলেন ৭ ক্রিকেটার

আপডেট সময় ০৭:০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১