ঢাকা ০২:১১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের চট্টগ্রামে ডেভিড ইমনসহ ৫ আসামির ১০ দিনের রিমান্ড মঞ্জুর পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের রাজধানীর কাঁঠালবাগানে পারিবারিক দ্বন্দ্বে স্ত্রী-শাশুড়িকে হত্যা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী

চার ঘণ্টা বৈঠক শেষে ফখরুল বললেন ‘জানানোর কিছু নেই’

আকাশ জাতীয় ডেস্ক:

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার নির্দেশনার মধ্যে দলের সব পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেছে বিএনপি৷ ধারাবাহিক এই বৈঠকের প্রথম দিন মঙ্গলবার চার ঘণ্টার বেশি সময় ধরে নানা বিষয়ে মতামত দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টারা৷ তবে লম্বা সময় বৈঠক শেষে কোনো প্রশ্নের উত্তরই দেননি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ইসলাম।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে রাত আটটার পর বৈঠক শেষে অপেক্ষমাণ সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, ‘এটা আমাদের একটি রুটিন বৈঠক ছিল। এখানে জানানোর কিছু নেই। প্লিজ কোনো প্রশ্ন করবেন না। এই বৈঠক আরও দুদিন চলবে। শেষ দিন আমরা বলতে পারব। ধন্যবাদ।’

দলীয় নেতারা জানান, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলের সর্বস্তরের নেতৃত্বের সঙ্গে আলোচনা করে রাজনৈতিক কৌশল ও নীতি চূড়ান্ত করতেই এই বৈঠক ডাকা হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, আগামী দিনে আন্দোলন কর্মসূচি ঠিক করার আগে দল গোছানোর পরামর্শ দিয়েছেন নেতারা। এছাড়া অঙ্গ সংগঠনের কমিটি পুনর্গঠন ও সক্রিয় করার তাগিদ দিয়েছেন কেউ কেউ৷ বৈঠকে নির্বাচন কমিশন পুনর্গঠন, আগামী নির্বাচন, জোটসঙ্গী জামায়াতের সঙ্গে সম্পর্কের বিষয় নিয়েও আলোচনা এসেছে বলে জানা গেছে।

বৈঠকের আগে দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত ও রূপরেখা অনুযায়ী আজকের বৈঠক হচ্ছে। ধারাবাহিকভাবে তিন দিন বৈঠক হবে। বুধবার নির্বাহী কমিটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক, সহসম্পাদকদের নিয়ে বৈঠকটি হবে। শেষ দিন বৃহস্পতিবার অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতাদের সভা হবে।

বৈঠকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান এবং ইকবাল হাসান মাহমুদ টুকু।

ভাইস চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন শামসুজ্জামান দুদু, মীর নাসির, হাফিজ উদ্দিন আহমেদ, জয়নাল আবদীন ফারুক, নিতাই রায় চৌধুরী, শওকত মাহমুদ, মাহমুদুল হাসান, শাহজাহান মিয়া, আলতাফ হোসেন চৌধুরী, বরকতউল্লাহ বুলু, শাহজাহান উমর ও আবদুল আউয়াল মিন্টু।

উপদেষ্টাদের মধ্যে বৈঠকে ছিলেন নাজমুল হক নান্নু, আবদুল হাই শিকদার, জয়নাল আবেদীন, শাহজাদা মিয়া, মাহবুব তালুকদার, আতাউর রহমান ঢালী, মশিউর রহমান, শাহিদা রফিক, শামসুল হক, গোলাম আকবর খন্দকার, আবদুল কুদ্দুস, সাবেক আইজিপি আবদুল কাইয়ূম, ইসমাঈল জবিউল্লাহ, আমান উল্লাহ আমান, গাজী মাজহারুল আনোয়ার, এস এম ফজলুল হক, সুকোমল বড়ুয়া, সিরাজুল ইসলাম, একরামুজ্জামান, তৈমুর আলম খন্দকার, ফজলুর রহমান, মনিরুল হক চৌধুরী, আবদুল লতিফ, মিজানুর রহমান মিনু প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

চার ঘণ্টা বৈঠক শেষে ফখরুল বললেন ‘জানানোর কিছু নেই’

আপডেট সময় ১১:৩৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১